1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
আগ্রাবাদ সার্কেল ভূমি অফিসে গণশুনানি - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

আগ্রাবাদ সার্কেল ভূমি অফিসে গণশুনানি

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ১০২ বার পড়া হয়েছে

 

চট্টগ্রামের আগ্রাবাদ সার্কেল ভূমি অফিসের উদ্যোগে ভূমি সংক্রান্ত জটিলতা নিয়ে মানুষের ভোগান্তি নিরসনে, ভূমি সেবায় স্বচ্ছতা- জবাবদিহিতা নিশ্চিতকল্পে, সরাসরি ভূমি সেবা বিষয়ক তথ্য ও পরামর্শ দিতে ২৯ ডিসেম্বর সোমবার  দিনব্যাপী গণশুনানি অনুষ্ঠিত হয়।

এই গণশুনানি পরিচালনা করেন আগ্রাবাদ সার্কেল ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানভীর হাসান তুরান। গণশুনানিকালে ভারপ্রাপ্ত কানুনগো তনক চাকমাসহ অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। গণশুনানিতে আগ্রাবাদ সার্কেল ভূমি অফিসের আওতাধীন আগত সেবাপ্রার্থীদের ভূমি সংক্রান্ত বিভিন্ন সমস্যার কথা শুনে সমাধান দেন সহকারী কমিশনার (ভূমি)  তানভীর হাসান তুরান। গণশুনানিতে নামজারী মামলা, মিস মামলা, ভূমি উন্নয়ন করসহ আরো একাধিক বিষয়ে প্রায় ৪০ জন সেবাপ্রার্থীকে তাৎক্ষণিক সেবা প্রদান করা হয়।
ব্যতিক্রমধর্মী এ আয়োজনের উদ্যোক্তা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানভীর হাসান তুরান বলেন, জনবান্ধব ভূমি সেবা নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর। একজন মানুষও যাতে ভোগান্তির শিকার না হয়, সেজন্য ভূমি অফিসের সকল কর্মকর্তা ও কর্মচারীগণ তৎপর রয়েছেন। আমরা সবসময়ই চেষ্টা করি সর্বোচ্চ সেবা দিতে। তিনি বলেন, ভূমি সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকল্পে প্রতিটি ইউনিয়ন ভূমি অফিসে পর্যায়ক্রমে এ গণশুনানি অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla