1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
 শোক ও দোয়া মাহফিলে বক্তারা সাংবাদিক মোমিন একজন সৎ, নির্ভীক ও সাহসী সাংবাদিকতার তারকা ব্যাক্তিত্ব ছিলেন  - পূর্ব বাংলা
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
চাঁদার উপর ভর করে পতেঙ্গায় চলছে অবৈধ গাড়ী, ভাগ যায় ঘাটে ঘাটে  বন্দরের সাবেক কর্মকর্তা এনামুল করিমের অঢেল সম্পদ চবি সিনেটে চাটগাঁর ৫ সিংহপুরুষ: স্পিকারের মনোনয়নে উৎসবমুখর পাহাড়ের রাজনীতি! টেকনাফে ৩কোটি টাকার ইয়াবাসহ ২জন মাদককারবারি আটক কওমি শিক্ষার্থীদের চাকরির সুখবর দিল শিক্ষা মন্ত্রণালয় ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ: ফ্রান্সে চার দিনে ৪০ জনের মৃত্যু. সিডিএ’র ২৭৭৯ কোটি টাকার প্রকল্পে নিম্নমানের সামগ্রী ব্যবহার ! অভিযোগের তীর পিডি রাজিব দাশের দিকে শিশু ক্যান্সার সম্মেলনে যোগ দিতে সাংবাদিক ওসমান গনি মনসুরের মঙ্গোলিয়া যাত্রা  ভূ-রাজনৈতিক সংকট ও দীর্ঘ অচলাবস্থা কাটিয়ে হরমুজ প্রণালি অতিক্রম করল বিএসসির জাহাজ ‘এমভি বাংলার জয়যাত্রা” বিশ্ব মেরিটাইম ইতিহাসে এক অনন্য ক্রাইসিস ম্যানেজমেন্টের দৃষ্টান্ত সিডিএ-তে ১৯৩ কোটি টাকার ভেরিয়েশন প্রস্তাব মন্ত্রণালয়ে প্রেরণ করে অনুমোদন করার মাধ্যমে অর্থ ভাগাভাগি করার জন্য পায়তারা করা প্রসঙ্গে পিডির ব্যাখ্যা

 শোক ও দোয়া মাহফিলে বক্তারা সাংবাদিক মোমিন একজন সৎ, নির্ভীক ও সাহসী সাংবাদিকতার তারকা ব্যাক্তিত্ব ছিলেন 

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ১৪৬ বার পড়া হয়েছে

দৈনিক গিরি দর্পনের পরিচালনা সম্পাদক মরহুম এম. কে মোমিন এর শোক সভা ও দোয়া মাহফিল আজ ২০ ডিসেম্বর বিকাল ৪টায় নগরীর এশিয়ান এস আর হোটেলে অনুষ্টিত হয়। চট্টগ্রাম এডিটর’স ক্লাবের সভাপতি ও  সাপ্তাহিক পূর্ব বাংলা পত্রিকার সম্পাদক এম. আলী হোসেন এই শোক সভায় সভাপতিত্ব করেন । এম. কে মোমিন’র সুহৃদবৃন্দ কর্তৃক আয়োজিদ শোকসভা ও দােয়া  মাহফিলের সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালন করেন সংবাদ দর্পণ ও আর্থনিউজ২৪ সম্পাদক  ফরহাদ আমিন ফয়সাল। পবিত্র কোরাণ তেলোয়াতের মাধ্যমে অনুষ্ঠিত শোক সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন দৈনিক নয়াবাংলা পত্রিকার সম্পাদক এম. এনায়েতুল্লাহ হিরু ।

শোক সভায় গুরুত্বপূর্ণ ও তথ্যবহুল বক্তব্য দেন বিশ্ব প্রেস কাউন্সিল ও   বাংলাদেশ প্রেস কাউন্সিলের সাবেক সদস্য বীরমুক্তিযোদ্ধ মঈন উদ্দীন কাদেরী শওকত, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, দৈনিক দেশ রুপান্তর পত্রিকার  উপদেষ্টা ফারুক ইকবাল, দৈনিক ইত্তেফাক পত্রিকার সিনিয়র রিপোর্টার ড.সৈয়দ আবদুল ওয়াজেদ, বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক সংস্থার সভাপতি এস এম জামাল উদ্দিন, দৈনিক শাহ আমানত পত্রিকার সম্পাদক হুমায়ন কবীর, এশিয়ান এস আর হোটেলের প্রোপাইটর ও ডেইলিচিটাগাং সম্পাদক মোঃ এয়াকুব, বিএনএ নিউজের ব্যবস্থাপনা সম্পাদক হাদিউল ইসলাম , সাপ্তাহিক আজকের সত্য সংবাদ পত্রিকার সম্পাদক হারুনুর রশিদ,  সিনিয়র সাংবাদিক কামাল পারভেজ,চট্টগ্রাম রেলওয়ে জার্নালিষ্ট এসোসিয়েশন সভাপতি এস এম পিন্টু, দৈনিক বায়োজিদ সম্পাদক হাবিবুর রহমান, সাংবাদিক মিলন বড়ুয়া, শামসুল করিম লাভলু, সাইফুল ইসলাম ও শাহরিয়ার হাসান।

শোক সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রতিদিনের ব্যুরো প্রধান মজুমদার নাজিম, নিউজগার্ডেন সম্পাদক কামরুল হুদা, স্টারনিউজ২৪বিডি সম্পাদক আ ফ ম  বোরহান, দৈনিক পূর্বকোণ পত্রিকার সহ সম্পাদক  শহিদুল ইসলাম, দৈনিক সাঙ্গু সিনিয়র রিপোর্টার নজরুল ইসলাম, সাপ্তাহিক পূর্বাভাস সম্পাদক রফিকুল ইসলাম, সাপ্তাহিক পূর্ব বার্তার সম্পাদক রুকন উদ্দিন, দৈনিক আলোকিত প্রতিদিনের চট্টগ্রাম প্রতিনিধি এম. জসীম উদ্দিন, রাজধানী টিভির চট্টগ্রাম প্রতিনিধি রুমেন চৌধুরী,   দৈনিক মুক্তখবর প্রতিনিধি শেখ ফরমান উল্লাহ চৌধুরী, শাপলা টেলিভিশনের রিপোর্টার মোহাম্মদ ইউসুফ, ব্যবসায়ী মোহাম্মদ লোকমান, দৈনিক গিরিদর্পণ পত্রিকার সরওয়ার চৌধুরী, দৈনিক দর্পণের মুরাদ ভান্ডারী প্রমূখ।

অনুষ্ঠানে পবিত্র কোরাণ তেলোয়াত ও দোয়ার মুনাজাত পরিচালনা করেন দৈনিক গণতদন্ত পত্রিকার বিশেষ প্রতিনিধি মাওলানা মাহমুদুল হক আনচারী । সভায় মোমিন সাহেবের  ভায়রা ভাই ম‌্যাস শি‌পিং এর বাংলা‌দেশ ক‌া‌ন্ট্রি ডি‌রেক্টর এস কে ও‌হিদুল ইসলাম, বড় ছেলে শিহাব উদ্দিন খান, ছোট ছেলে ফারহান খান, মেয়ের জামাতা মাহামুদুল হক চৌধুরী  উপস্থিত ছিলেন।

শৌক সভায় বিদগ্ধ আলোচকগণ বলেন, সাংবাদিক মোমিন নির্ভিক,  সাহসী ও সৎ সাংবাদিক ছিলেন। সত্য বলতে তিনি একটুও বিচলিত হতেন না। তিনি একজন দক্ষ সংগঠকও।  বহু সংগঠনের সাথে তিনি সম্পৃক্ত ছিলেন। নতুন বাংলাদেশ, সমন্বয় নিউজ, সাপ্তাহিক বনভুমি, নয়াবাংলা ও সর্বশেষ গিরিদর্পনসহ জাতীয় ও স্থানীয় একাধিক পত্রিকায় তিনি  কর্মরত ছিলেন।

 

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla