1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
রাঙ্গুনিয়া রেঞ্জকে একটা আদর্শ রেঞ্জ হিসেবে গড়তে চাই - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

রাঙ্গুনিয়া রেঞ্জকে একটা আদর্শ রেঞ্জ হিসেবে গড়তে চাই

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ৮১ বার পড়া হয়েছে

রাঙ্গুনিয়া প্রতিনিধি

৪৩ তম বিসিএস নন-ক্যাডার রিয়াদুর রহমান ভুইয়া রাঙ্গুনিয়া রেঞ্জ অফিসার হিসেবে কর্মরত আছেন। চলিত সনের ৩রা  আগস্ট তিনি এই রেঞ্জে যোগদান করেন। যোগদানের পর দুই বারে ১ মাস সারদা পুলিশ একাডেমিতে ট্রেনিং সম্পন্ন করেন।

তরুণ এই কর্মকর্তা বনাঞ্চলের উন্নয়ন ও সুরক্ষার জন্য সর্বোপরি নিজের ক্যারিয়ার গড়ার জন্য দিন রাত পরিশ্রম করে চলেছেন । বনাঞ্চল রক্ষা ও নিজ দায়িত্ব নিয়ে পূর্ব বাংলা পত্রিকার সাথে কথা বলতে গিয়ে রিয়াদুর রহমান ভুইয়া বলেন ‘রাঙ্গুনিয়া রেঞ্জ কে একটা আদর্শ রেঞ্জ হিসেবে গড়তে চাই।’ এই কারণে বেশ কিছু প্রতিকুল পরিবেশে আমাকে কাজ করতে হচ্ছে ও হবে।

এভিয়ারী পার্ককে নতুন করে সাজানো হচ্ছে।স্যারদের সাথে কথা বলে ২০ প্রজাতির ৮১ টি নতুন পাখি আনা হয়েছে এখানে।ম্যাকাও,আফ্রিকান গ্রে প্যারট,৬ ধরণের কাকাতোয়া আছে এখানে।

তিনি আমাদের প্রতিনিধিকে বলেন  – এখন পর্যন্ত বিভিন্ন সময় অভিযান চালিয়ে প্রায় ২১০০ ঘনফুট কাঠ জব্দ করেছি।  বিজিবি ও বনবিভাগের উদ্দোগে যৌথ অভিযান পরিচালনা করেছি।ভবিষ্যতেও এই অভিযান চলবে।

কিছু স্বার্থন্বেষী মহল, লুঠপাটকারী , অবৈধ কাঠপাচারকারী চক্র ও করাতকল মালিক স্বাভাবিকভাবে আমার কর্মকাণ্ডে খুশী নাও থাকতে পারে । এসব দুষ্টুচক্র আমার সম্পর্কে ভুল বা মিথ্যা তথ্য দিতে পারে । এদের ব্যাপারে সচেতন মহল, সুশীল সমাজ ও সাংবাদিক ভাইদের আমি আপনাদের মাধ্যমে সর্তক থাকার অনুরোধ করি।

                        

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla