1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
চট্টগ্রাম জেলার নতুন এসপি নাজির আহমদ - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

চট্টগ্রাম জেলার নতুন এসপি নাজির আহমদ

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ১৪০ বার পড়া হয়েছে

 লটারির মাধ্যমে নির্বাচিত হওয়া চট্টগ্রাম জেলা পুলিশের নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে যোগদান করেছেন মোহাম্মাদ নাজির আহমদ খাঁন। তিনি ৩০ নভেম্বর আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেছেন। যোগদানের পূর্বে তিনি কুমিল্লা জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

যোগদান উপলক্ষে চট্টগ্রাম জেলা পুলিশ অফিসে পুলিশ সুপারকে গার্ড অব অনার প্রদান করা হয়। জেলায় কর্মরত ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন ইউনিটের ইনচার্জ ও পুলিশ সদস্যরা তাকে স্বাগত জানান। পুলিশ সুপার পরে কর্মকর্তাদের সাথে বৈঠক করেন এবং জেলা পুলিশের সামগ্রিক কার্যক্রম সম্পর্কে অবহিত হন। তিনি দায়িত্ব পালনে সকলের পূর্ণ সহযোগিতা কামনা করেন।

এই সময় তিনি জেলা পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিভিন্ন নির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, চট্টগ্রামবাসীকে নিরাপদে রাখতে আরও দক্ষ, কার্যকর ও প্রযুক্তিনির্ভর পুলিশিং প্রতিষ্ঠা, অপরাধ দমন, মাদক ও অবৈধ অস্ত্র বিরোধী অভিযান জোরদার, ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়ন, পুলিশ সদস্যদের কল্যাণ, প্রশিক্ষণ ও পেশাগত উন্নয়ন, সর্বোপরি মানুষের আস্থা অর্জনে জনবান্ধব সেবা নিশ্চিত করাই তার লক্ষ্য।

তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সার্বিক নিরাপত্তা জোরদার, প্রত্যেক থানাকে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখা, টহল, চেকপোস্ট, ইন্টেলিজেন্স সংগ্রহ ও দ্রুত ঘটনাস্থলে পৌঁছানো সহিংসতা, নাশকতা বা অপতৎপরতা প্রতিরোধে কঠোর নজরদারি বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন।

পুলিশ সুপার মোহাম্মাদ নাজির আহমদ খাঁন বলেন, স্বচ্ছ, নিরাপদ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে চট্টগ্রাম জেলা পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করবে। নয়া পুলিশ সুপারের নের্তৃত্বে চট্টগ্রাম জেলা আরও স্মার্ট, শৃঙ্খলাবদ্ধ ও জনবান্ধব পুলিশিংয়ের দৃষ্টান্ত স্থাপন করবে বলেও আশাবাদ ব্যক্ত করা হয়েছে।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla