1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
স্বস্থির নিঃস্বাস: অবশেষে রাহুমুক্ত হলো সিডিএ  - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

স্বস্থির নিঃস্বাস: অবশেষে রাহুমুক্ত হলো সিডিএ 

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ১২৭ বার পড়া হয়েছে


 সাড়ে ৬ বছর পর সিডিএতে নতুন প্রধান প্রকৌশলী হলেন আহমেদ আনোয়ারুল নজরুল

 অবশেষে কাজী হাসান বিন শামসকে সরানো হলো চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের বহুল আলোচিত ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলীর পদ থেকে। সেই সঙ্গে তাকে ২৩ নভেম্বর রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের নিবার্হী প্রকৌশলী পদে যোগ দিতে বলা হয়েছে।

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় বিসিএস (গণপূর্ত) ক্যাডারের খুলনা গণপূর্ত সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (সিভিল) আহমেদ আনোয়ারুল নজরুল কে বদলি করে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষে (সিডিএ) প্রধান প্রকৌশলী হিসেবে প্রেষণে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসন শাখা-৭ থেকে জারি করা প্রজ্ঞাপন সুত্রে এই তথ্য পাওয়া গেছে।

প্রজ্ঞাপনে বলা হয়, তিনি  ২৩ নভেম্বর ২০২৫ তারিখের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে নতুন পদে যোগদান করবেন। নির্ধারিত তারিখের মধ্যে যোগদান না করলে একই দিন অপরাহ্ন থেকে তাঁকে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিক অবমুক্ত হিসেবে গণ্য করা হবে।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপসচিব তাসমিন ফারহানা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে আরও বলা হয়, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

অনুসন্ধানে দেখা যায়, দীর্ঘদিন সিডিএর প্রধান প্রকৌশলী পদটি খালি ছিল। এই পদে প্রায় সাড়ে ৬ বছর ধরে ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন কাজী হাসান বিন শামস। তিনি দুদকের মামলায় অভিযুক্ত ও ট্রুথ কমিশনে আত্মস্বীকৃত ব্যাক্তি।

দীর্ঘদিন সিডিএ -তে একই ব্যাক্তি কয়েকটি পদে কর্মরত  ‘সিডিএ’ নামক প্রতিষ্ঠানটি ইমেজ সংকটে পড়ে। গত ১০ আগষ্ট পূর্ব বাংলা পত্রিকা দুর্নীতিবাজদের নিয়ে তথ্যবহুল ‘গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্ঠার দৃষ্ঠি আকর্ষণ- দুদকের মামলায় অভিযুক্তরা সিডিএ’র বড় পদে, সৎ ও নিষ্ঠাবানরা অবহেলিত’ শিরোনামে সংবাদও প্রকাশ হয়। ওই রিপোর্টে সিডিএ’র দুর্নীতিবাজদের নিয়ে নিখুঁত তথ্য সম্বলিত খবর ছিল।

কাজী হাসান বিন শামসকে সরানোর খবর জানাজানি হলে সিডিএ’র  দুর্নীতিবাজ চক্রের সদস্যরা হতাশ হয়ে পড়ে। এদিকে সেবা প্রার্থীরা স্বস্থির নিঃস্বাস ফেলে ও অবশেষে রাহুমুক্ত হলো ‘সিডিএ’ এই কথা বলতে শুনা গেছে সিডিএ’র অঙ্গণে।

 

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla