1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
চট্টগ্রাম-১৩ থেকে এনসিপির মনোনয়ন নিলেন রিদুয়ান হৃদয় - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

চট্টগ্রাম-১৩ থেকে এনসিপির মনোনয়ন নিলেন রিদুয়ান হৃদয়

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
  • ১৭২ বার পড়া হয়েছে

 

আনোয়ারা–কর্ণফুলী রাজনীতিতে নতুন আলোচনার কেন্দ্রবিন্দু।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৩ (আনোয়ারা–কর্ণফুলী) আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে মনোনয়নপত্র গ্রহণ করেছেন রিদুয়ান হৃদয়।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাজধানীতে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেন। মনোনয়ন সংগ্রহের পর তিনি আনোয়ারা–কর্ণফুলী অঞ্চলের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন এবং স্থানীয় পর্যায়ের নির্বাচনী প্রস্তুতি নিয়ে আলোচনা করেন।

এ সময় রিদুয়ান হৃদয় বলেন,“বঙ্গোপসাগরের পাশঘেঁষা এই অঞ্চলটি বছরের পর বছর অবহেলিত। গত ১৫ বছর ধরে বিভিন্ন স্বেচ্ছাসেবী কাজ করতে গিয়ে দেখেছি—এই এলাকার মানুষের সম্ভাবনা আছে, কিন্তু সুযোগ নেই। জনগণের সেবা, অবহেলিত এলাকার উন্নয়ন আর মানুষের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্য নিয়েই আমি নির্বাচন করবো।”

৫ আগস্টের পর থেকে দক্ষিণ চট্টগ্রামের আনোয়ারা–কর্ণফুলী এলাকায় টানটান রাজনৈতিক পরিস্থিতি বিরাজ করছে। সংঘর্ষ, হামলা, পাল্টা হামলার কারণে এলাকায় উদ্বেগ-উৎকণ্ঠা বাড়ছে।
এই আসনে ইতোমধ্যে বিএনপি, জামায়াত ও বৃহত্তর সুন্নী ঐক্যজোটসহ বিভিন্ন দল তাদের সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেছে।

এরই মাঝে এনসিপির প্রার্থী হিসেবে রিদুয়ান হৃদয়ের আবির্ভাব স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

এই বিষয়ে জানতে চাইলে কর্ণফুলী উপজেলার এনসিপির প্রধান সমন্বয়কারী সানাউল্লাহ মির্জা বলেন,“রাজনৈতিক পুরনো বন্দোবস্তকে কবর দিতেই জুলাই গণ-অভ্যুত্থান। গণ-অভ্যুত্থানের পর জনমানুষের সবচেয়ে বড় আকাঙ্ক্ষা ছিল—এই অঞ্চলে যেন একটি ক্লিন-ইমেজের নেতৃত্ব আসে। এমন একজন নেতা, যার বিরুদ্ধে থাকবে না চাঁদাবাজি, টেন্ডারবাজি বা মামলা বাণিজ্যের অভিযোগ। আমি মনে করি আনোয়ারা ও কর্ণফুলীবাসী ঠিক সেই ধরনের যোগ্য একজন নেতাকে পেতে যাচ্ছেন।”

এরপর কর্ণফুলী উপজেলার এনসিপির যুগ্ম-সমন্বয়কারী ইমরান হোসেন তারা জানান,“আমরা কর্ণফুলীতে দীর্ঘদিন ধরে একজন সৎ, সাহসী ও নির্মল চরিত্রের নেতৃত্ব খুঁজছিলাম—যিনি স্বচ্ছতা, দায়িত্ববোধ আর জনগণের প্রতি ভালোবাসা নিয়ে রাজনীতি করবেন। রিদওয়ান রিদয় ভাইয়ের মাঝে আমরা ঠিক সেই নেতৃত্বের ছাপ দেখেছি। তিনি দুই উপজেলার নেতাকর্মীদের একতাবদ্ধ করে নতুন একটি রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে পারবেন বলে আমাদের পূর্ণ বিশ্বাস আছে। কর্ণফুলী এনসিপির পক্ষ থেকে তার প্রতি থাকবে সর্বাত্মক সহযোগিতা ও সমর্থন।”

আনোয়ারা উপজেলার এনসিপির যুগ্ম-সমন্বয়কারী জাবের কাজী বলেন,
“আনোয়ারাবাসী এমন একজন প্রতিনিধিকে দেখতে চায় যিনি গণমানুষের জন্য সত্যিকারের কাজ করবেন। আমাদের অধিকার, আমাদের উন্নয়ন—এগুলোকে সামনে রেখে লড়াই করবেন। রিদয় ভাইয়ের আবেদন ও সততা আমাদের সেই আশাই জাগিয়ে তুলছে।

সামগ্রিকভাবে রিদুয়ান হৃদয়ের মনোনয়ন গ্রহণ আনোয়ারা–কর্ণফুলী রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

তৃণমূলেও ইতোমধ্যে উৎসাহ, প্রত্যাশা ও নতুন নেতৃত্বের প্রতি আস্থা তৈরি হচ্ছে।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla