1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
চবি ছাত্রদলের শীর্ষ নেতৃত্বে বাঁশখালীর রাশেদুল ইসলাম - পূর্ব বাংলা
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ওসি জাহেদুল কবির পিপিএম পদকে ভুষিত হলেন এবার বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা পুলিশ সদস্যকে গাড়িতে তুলে নিয়ে হত্যার হুমকি !আসামি গ্রেপ্তার রন্ধ্রে রন্ধ্রে নিয়ন্ত্রণহীন দূর্নীতি, রুখবে কে ? দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ?

চবি ছাত্রদলের শীর্ষ নেতৃত্বে বাঁশখালীর রাশেদুল ইসলাম

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ২৭৭ বার পড়া হয়েছে

অভি পাল

“ন্যায় ও সত্যের পথে চলা কখনো থেমে যায় না অন্যায়ের বিরুদ্ধে তরুণদের কণ্ঠস্বর আরও দৃপ্ত করে তুলতেই আমার এই পথচলা। দেশের গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় ছাত্রদলই হলো প্রথম সারির নেতৃত্ব।”এমন দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নবনিযুক্ত সহ-সভাপতি মোহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, “এই দায়িত্ব আমার জন্য গর্বের, তবে দায়িত্ব যত বড় অঙ্গীকারও তত বড়। ছাত্রসমাজের অধিকার প্রতিষ্ঠা ও সংগঠনের আদর্শ ছড়িয়ে দিতে আমি সর্বোচ্চ চেষ্টা করে যাবো।” বাঁশখালী উপজেলার শেখেরখীল ইউনিয়নের ৪নং ওয়ার্ড সিপাহি পুকুর পাড় এলাকার এ কৃতি সন্তানের অর্জনে এলাকায় আনন্দ ও গর্বের আবহ ছড়িয়ে পড়েছে। নবগঠিত এই কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আলাউদ্দিন মহসীন এবং সাধারণ সম্পাদক হিসেবে আছেন আব্দুল্লাহ আল নোমান।

ছাত্রদল শুধু একটি ছাত্র সংগঠন নয় বরং এটি আদর্শ, ত্যাগ, শৃঙ্খলা ও নেতৃত্বের অমূল্য পাঠশালা। জাতির সংকটময় মুহূর্তে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এবং গণতন্ত্রের অগ্রযাত্রাকে অব্যাহত রাখার ইতিহাসই ছাত্রদলের শক্তি। তরুণ প্রজন্মকে সত্যের পথে দৃঢ় অবস্থানে রাখার লক্ষ্যে সংগঠনটি নিরলসভাবে কাজ করে যাচ্ছে পরিবর্তনের সোপান হয়ে।

রাশেদুল ইসলাম দৃপ্ত কণ্ঠে বলেন, “যতদিন ছাত্রসমাজ সত্যের পাশে দাঁড়াবে, স্বাধীনচেতা চিন্তাকে বুকে ধারণ করবে—ছাত্রদলের সংগ্রাম ততদিন চলবে।” মানবিকতা, দেশপ্রেম ও গণতন্ত্রের চেতনা ধারণ করে তিনি সংগঠনের প্রতি নিষ্ঠাবান থেকে দায়িত্ব পালনের দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla