1. adminbackup@wordpress.org : adminbackup :
  2. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  3. admin@purbobangla.net : purbabangla :
  4. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
বাংলাদেশ প্রেস কাউন্সিল কর্তৃক ২ দিনব্যাপী সেমিনার ও কর্মশালা অনুষ্ঠিত তৃণমুল কর্মীদের মুল্যায়ন করবে বিএনপিঃ আবু সুফিয়ান এমপি আনোয়ারায় ধানি জমি বালু দিয়ে ভরাটের চেষ্টা, পরিবেশ বিপর্যয় ও পানি চলাচলের পথ বন্ধ হওয়ার আশঙ্কা, জমি দখল চেষ্টার অভিযোগে আতঙ্কে পরিবার পৌরসভার লাইসেন্স পরিদর্শক পটিয়ায় আওয়ামী লীগ নেতার সিন্ডিকেটে এক চেয়ারে ১৫ বছর ২৬ ডিসেম্বর প্রিয় রায়পুর মেধাবৃত্তি পরীক্ষা : তৃতীয় থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা অংশ নিতে পারবে কিডনী রোগে আক্রান্ত কবি ও সাংবাদিক অসুস্থ সমীরণ বড়ুয়ার পাশে প্রবাসী সাংবাদিক নাসিম উদ্দিন আকাশ চট্টগ্রাম কর আইনজীবী ঐক্য পরিষদের ৭ নভেম্বরের আলোচনা সভা- এডভোকেট আবু তাহের ডিসেম্বর সামনে রেখে বাঁশের লাঠি হাতে নিয়ে দেশের গণতন্ত্র পাহারা দিতে হবে মহান অচিন বাবাজান’র দরবারের বস্ত্রদান উৎসবে মিলল মানবতার মিলনমেলা আগুনে পুড়ে নিঃস্ব ১৭ পরিবার, দুর্যোগের ক্ষত মুছতে মানবিক সহায়তা নিয়ে পাশে দাঁড়াল বান্দরবান সদর জোন সদরঘাট থানার বিশেষ অভিযানে ১৯ জন গ্রেপ্তার ছোরা ও কিরিচ উদ্ধার, ডাকাতির প্রস্তুতি ও বিভিন্ন মামলায় গ্রেপ্তার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সহ-সভাপতি নির্বাচিত চকরিয়ার কৃতি সন্তান মিরাজ উদ্দিন

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ৩১৯ বার পড়া হয়েছে

ছাত্রদল শুধু একটি সংগঠনের নাম নয় এটি আদর্শিক সংগ্রামের শাণিত প্রতিজ্ঞা, গণতান্ত্রিক অধিকার আদায়ের স্থির বিশ্বাস।এই ছাত্রদল জন্ম নিয়েছে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ থেকে, স্বৈরাচারের বিরুদ্ধে উচ্চকণ্ঠ হওয়ার সাহস থেকে।যেখানে অবরুদ্ধ অধিকার, সেখানে ছাত্রদল যেখানে নিপীড়িত স্বর, সেখানে ছাত্রদল যেখানে গণতন্ত্রের শিকড় দুর্বল হয়, সেখানে প্রথম প্রতিরোধের কণ্ঠস্বরও ছাত্রদল।
আমরা বিশ্বাস করি শিক্ষার্থীর অধিকার মানেই জাতির ভবিষ্যতের অধিকার।আর সেই অধিকার রক্ষার যুদ্ধে ছাত্রদলই সবচেয়ে অগ্রভাগের নির্ভীক শক্তি।”
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নবগঠিত পূর্ণাঙ্গ কমিটিতে সহ সভাপতি হিসেবে মনোনীত হয়ে এমনটা প্রতিক্রিয়া ব্যক্ত করেন চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের গোবিন্দপুর পশ্চিম পাড়ার কৃতি সন্তান মিরাজ উদ্দিন।

নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আলাউদ্দিন মহসীন এবং সাধারণ সম্পাদক হিসেবে আছেন আব্দুল্লাহ আল নোমান।
চকরিয়ার সন্তান মিরাজ উদ্দিন এ গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত হওয়ায় এলাকায় আনন্দের বন্যা বইছে। স্থানীয়রা তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন এবং ভবিষ্যতে আরও সাফল্যের জন্য দোয়া করেছেন।

তিনি আরো বলেন – ২০১৭ সালে যখন আমি ছাত্রদলের রাজনীতিতে যুক্ত হই, তখন একজন সাধারণ শিক্ষার্থী হিসেবেই স্বপ্ন দেখেছিলামব গণতান্ত্রিক অধিকার, সুষ্ঠু শিক্ষা পরিবেশ, ছাত্রস্বার্থ ও আদর্শিক নেতৃত্বের পথে নিজেকে নিবেদিত রাখবো। আজকের এই স্বীকৃতি সেই দীর্ঘদিনের নিষ্ঠা, ত্যাগ ও বিশ্বাসের ফল। আমি কৃতজ্ঞ কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ভাই এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির ভাইয়ের প্রতি যারা আমার ওপর আস্থা ও ভরসা রেখেছেন। একইসঙ্গে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র নেতৃবৃন্দ ও সহযোদ্ধাদের ভালোবাসা আমাকে আরও দৃঢ় করেছে।”

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla