1. adminbackup@wordpress.org : adminbackup :
  2. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  3. admin@purbobangla.net : purbabangla :
  4. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১:১২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নড়াগাতীতে ২০০ পিস ইয়াবাসহ আটক ২ জন আইয়ুব বাচ্চুর ৮ম মৃত্যুবার্ষিকীতে ‘চাটগাঁইয়্যা নওজোয়ান’র উদ্যোগে স্মরণসভা অনুষ্ঠিত ঠাণ্ডা মিয়ার গরম কথা (৩৬৭) সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ সমীপে  গভীর রাতে বাসায় হামলা ও ভয়ভীতি , থানায় অভিযোগ ডা. রাজিব রহমান চৌধুরী সম্বর্ধিত ৯০ দশকের লড়াকু সৈনিক ভিপি নাজিম উদ্দীন স্মরণে চট্টগ্রাম উত্তর জেলা কমিটি গঠনকল্পে জাতীয়তাবাদী পেশাজীবী দলের আলোচনা সভা অনুষ্ঠিত ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ছুটি ঘোষণা বায়েজিদে বাংলা বাজারের গলিতে মাদক বিক্রির অভিযোগ, সন্ধ্যা হলেই বাড়ে আনাগোনা এম,পি সরওয়ার আলমগীরের সাথে ফটিকছড়ি উত্তর উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দের সৌজন্যে সাক্ষাৎ

চন্দনাইশে দোহাজারী পৌরসভা ছাত্রসেনার শরবত বিতরণ

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ১২০ বার পড়া হয়েছে

 

বিশেষ প্রতিনিধি

চলমান তীব্র তাপদাহে জনজীবন যখন বিপর্যস্ত, ঠিক সেই সময় মানবিক উদ্যোগ নিয়ে এগিয়ে এসেছে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা দোহাজারী পৌরসভা শাখা।

২৬ এপ্রিল (রবিবার) দুপুরে শিক্ষার্থী ও অভিভাবকদের স্বস্তি দিতে দোহাজারী স্কুল প্রাঙ্গণে এ শরবত বিতরণ কর্মসূচীর আয়োজন করা হয়। স্কুলে আসা কোমলমতি শিক্ষার্থী ও তাদের সঙ্গে থাকা অভিভাবকদের মাঝে বিনামূল্যে শরবত বিতরণ করা হয়।

এসময় আয়োজকরা জানান, তীব্র গরমে পানিশূন্যতা ও হিটস্ট্রোকের ঝুঁকি বিবেচনায় রেখেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতেও এমন জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন। উপস্থিত অভিভাবক ও শিক্ষার্থীরা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, “এ ধরনের কার্যক্রম শুধু শরীর নয়, মনকেও প্রশান্ত করে।”

উল্লেখ্য, ইসলামের শিক্ষায় মানবসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। মহানবী হযরত মুহাম্মদ (দ:)বলেছেন, সর্বোত্তম সাদকাহ হলো মানুষকে পানি পান করানো। মানবতার কল্যাণে এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla