1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
জুলাই সনদের আইনি ভিত্তি না থাকলে তা হবে ‘গণপ্রতারণা’: নাহিদ ইসলাম - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

জুলাই সনদের আইনি ভিত্তি না থাকলে তা হবে ‘গণপ্রতারণা’: নাহিদ ইসলাম

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ১৬০ বার পড়া হয়েছে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই সনদ যদি আইনি ভিত্তি না পায়, তাহলে তা কেবল আনুষ্ঠানিকতা হয়ে থাকবে এবং সেটি জাতির সঙ্গে প্রহসনে পরিণত হবে।

শনিবার (১৮ অক্টোবর) রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, ‘জুলাই সনদের স্বাক্ষর কেবলই আনুষ্ঠানিকতা। যদি এর কোনো আইনি ভিত্তি না হয়, তাহলে এর কোনো বাস্তব মূল্য থাকবে না। আমরা সেই কারণেই এতে অংশ নেইনি। এটি একটি গণ-প্রতারণা এবং জাতির সঙ্গে প্রহসন হবে।’

তিনি আরও বলেন, ‘দেশের রাজনৈতিক ইতিহাসে আমরা দেখেছি, ১৯৯০-এর গণঅভ্যুত্থানের পরেও তিন দলের জোটের রূপরেখা বাস্তবায়িত হয়নি। সেই অভিজ্ঞতা আমাদের মনে রাখতে হবে। সংবিধানের মতো গুরুতর বিষয়ে পরিবর্তন আনতে চাইলে তার অবশ্যই একটি আইনি ভিত্তি থাকতে হবে।’

ঐকমত্য কমিশনের বিষয়ে তিনি বলেন, যদি আলোচনা ডাকেন তারা, তাহলে এনসিপি তাতে সাড়া দেবে। তবে, ‘নোট অব ডিসেন্ট’ বা ভিন্নমতের সঙ্গে জুলাই সনদের কোনো সম্পর্ক নেই বলেও তিনি স্পষ্ট করেন।

নির্বাচনী প্রতীক প্রসঙ্গে নাহিদ ইসলাম জানান, জাতীয় নির্বাচনে এনসিপি ‘শাপলা’ প্রতীক নিয়েই অংশ নেবে। এই প্রতীক নিয়ে দলের মধ্যে পূর্ণ আস্থা রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

জুলাই সনদের আইনি ভিত্তি না থাকলে তা হবে ‘গণপ্রতারণা’ এমন মন্তব্য করে আনুষ্ঠানিকতা থেকে নিজ দলকে দূরে রাখলেন এনসিপি নেতা নাহিদ ইসলাম।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla