1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
সিইউসিবিএ এলামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে "ফিউচার ফরওয়ার্ড" কর্মশালা সফলভাবে অনুষ্ঠিত - পূর্ব বাংলা
শনিবার, ২৭ জুন ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চাঁদার উপর ভর করে পতেঙ্গায় চলছে অবৈধ গাড়ী, ভাগ যায় ঘাটে ঘাটে  বন্দরের সাবেক কর্মকর্তা এনামুল করিমের অঢেল সম্পদ চবি সিনেটে চাটগাঁর ৫ সিংহপুরুষ: স্পিকারের মনোনয়নে উৎসবমুখর পাহাড়ের রাজনীতি! টেকনাফে ৩কোটি টাকার ইয়াবাসহ ২জন মাদককারবারি আটক কওমি শিক্ষার্থীদের চাকরির সুখবর দিল শিক্ষা মন্ত্রণালয় ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ: ফ্রান্সে চার দিনে ৪০ জনের মৃত্যু. সিডিএ’র ২৭৭৯ কোটি টাকার প্রকল্পে নিম্নমানের সামগ্রী ব্যবহার ! অভিযোগের তীর পিডি রাজিব দাশের দিকে শিশু ক্যান্সার সম্মেলনে যোগ দিতে সাংবাদিক ওসমান গনি মনসুরের মঙ্গোলিয়া যাত্রা  ভূ-রাজনৈতিক সংকট ও দীর্ঘ অচলাবস্থা কাটিয়ে হরমুজ প্রণালি অতিক্রম করল বিএসসির জাহাজ ‘এমভি বাংলার জয়যাত্রা” বিশ্ব মেরিটাইম ইতিহাসে এক অনন্য ক্রাইসিস ম্যানেজমেন্টের দৃষ্টান্ত সিডিএ-তে ১৯৩ কোটি টাকার ভেরিয়েশন প্রস্তাব মন্ত্রণালয়ে প্রেরণ করে অনুমোদন করার মাধ্যমে অর্থ ভাগাভাগি করার জন্য পায়তারা করা প্রসঙ্গে পিডির ব্যাখ্যা

সিইউসিবিএ এলামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে “ফিউচার ফরওয়ার্ড” কর্মশালা সফলভাবে অনুষ্ঠিত

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬২ বার পড়া হয়েছে

শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি, উদ্যোক্তা উন্নয়ন এবং নেটওয়ার্কিংয়ে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন

চট্টগ্রাম, ৩০ নভেম্বর ২০২৪

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিইউসিবিএ এলামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত “ফিউচার ফরওয়ার্ড” শীর্ষক সৃজনশীল কর্মশালা বিজিএমই ভবনের অডিটোরিয়ামে সফলভাবে সম্পন্ন হয়েছে। প্রায় ৫০ জন প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী এই কর্মশালায় অংশ নেন, যার মূল উদ্দেশ্য ছিল দক্ষতা বৃদ্ধি, উদ্যোক্তা উন্নয়ন এবং নেটওয়ার্কিং সক্ষমতা বাড়ানো।

অনুষ্ঠানের প্রধান অতিথি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় অনুষদের ডিন প্রফেসর নসরুল কাদির বলেন, “এলামনাই অ্যাসোসিয়েশন কেবল প্রাক্তন শিক্ষার্থীদের সংযোগ স্থাপনই নয়, এটি বর্তমান শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই কর্মশালাগুলো প্রজন্ম থেকে প্রজন্মে জ্ঞান ও অভিজ্ঞতা ভাগাভাগি করতে সহায়ক।”

কর্মশালার অন্যতম প্রশিক্ষক ইস্টার্ন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এবং বিজিএমইএর প্রাক্তন ১ম সহ-সভাপতি নাসির উদ্দিন চৌধুরী উদ্যোক্তাদের জন্য সঠিক পরিকল্পনা ও ঝুঁকি নেওয়ার মানসিকতার গুরুত্ব তুলে ধরে বলেন, “সঠিক পরিকল্পনা এবং দলবদ্ধ কাজের দক্ষতা একজন সফল উদ্যোক্তা তৈরির প্রধান ভিত্তি। সমাজ এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে তরুণদের আরও এগিয়ে আসতে হবে।”

বিশেষ অতিথি হিসেবে সিবিইউএফটির উপাচার্য প্রফেসর ড. ওবাদুল করিম এবং প্রফেসর ড. সজিব কুমার ঘোষ তাঁদের বক্তব্যে উদ্যোক্তা মানসিকতা এবং শিক্ষা ও প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরেন। কর্মশালার উদ্বোধনী বক্তব্য দেন সিইউসিবিএ এলামনাই অ্যাসোসিয়েশনের উপদেষ্টা ও ব্যবসায় অনুষদের প্রফেসর ড. আবদুল্লাহ মামুন। সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ ইউসুফ, এবং সঞ্চালকের দায়িত্ব পালন করেন সাধারণ সম্পাদক মোঃ আশেক হোসেন রবিন। স্বাগত বক্তব্য প্রদান করেন সেমিনার সম্পাদক মহিউদ্দিন রিয়াদ।

কর্মশালায় প্রশিক্ষণ দেন ইনোভেয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও তরুন উদ্যেক্তা মাহবুব আলম। ছয়টি দলে বিভক্ত করে অংশগ্রহণকারীদের ব্যবসায়িক পরিকল্পনা তৈরি, সিদ্ধান্ত গ্রহণ এবং দলবদ্ধ কাজের দক্ষতা বৃদ্ধির ওপর হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। গ্রুপের মেন্টর হিসেবে এবিএম শিহাব উদ্দিন, মোঃ আমিনুল ইসলাম এসিএমএ, মোঃ মিজানুর রহমান, দীপেশ বড়ুয়া, সোহরাব মোস্তফা এবং মাহবুব আলম তাঁদের অভিজ্ঞতা শেয়ার করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিইউসিবিএ এলামনাই অ্যাসোসিয়েশনের সহসভাপতি মিজানুর রহমান, কোষাধ্যক্ষ মোঃ শফিকুল ইসলাম, দপ্তর ও আইন সম্পাদক মোজাফফর হোসেন রাহাত, সাংস্কৃতিক সম্পাদক ইফাজ এবং কার্যনির্বাহী সদস্য নইমুলসহ অনেকে।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে সিইউসিবিএ এলামনাই অ্যাসোসিয়েশনের নতুন অনলাইন পোর্টাল এবং ওয়েবপেজ উদ্বোধন করেন প্রধান অতিথি প্রফেসর নসরুল কাদির। নতুন পোর্টালটি সদস্যদের মধ্যে আরও সহজ যোগাযোগ এবং আপডেট পেতে সহায়ক ভূমিকা রাখবে।

“ফিউচার ফরওয়ার্ড” কর্মশালাটি অংশগ্রহণকারীদের দক্ষতা বৃদ্ধি এবং প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে বন্ধন দৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এটি সিইউসিবিএ এলামনাই অ্যাসোসিয়েশনের কার্যক্রমে এক নতুন মাত্রা যুক্ত করেছে।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla