1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
নওগাঁর মান্দায় ছিনতাই-চাঁদাবাজির অভিযোগে আটক ১ - পূর্ব বাংলা
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নানাবাড়ি বেড়াতে গিয়ে সাঙ্গুতে ডুবে ভাই-বোনের মৃত্যু ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসনে সরকার আন্তরিকতার সহিত কাজ করছে- ড. মোহাম্মদ জকরিয়া হুমকি কিংবা উস্কানিমূলক বক্তব্য দিয়ে সরকারি কাজে বাঁধাগ্রস্ত করবেন না – মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা রাউজানে ট্রাকচাপায় সাবেক ইউপি সদস্য নিহত প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭ সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান সেপ্টেম্বরেই আড়াই লাখ টন সার আসছে দেশে বাংলাদেশের প্রথম বৃহত্তম অপো ফটোগ্রাফি কনটেস্ট ২০২৬-এর গ্র্যান্ড ফিনালেতে রেকর্ড ২৩ হাজারেরও বেশি সাবমিশন সবজিতে স্বস্তি মিললেও চিনি-ডিম-আটা-মুরগিতে নাভিশ্বাস সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করছে: জামায়াত আমির

নওগাঁর মান্দায় ছিনতাই-চাঁদাবাজির অভিযোগে আটক ১

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ সোমবার, ৫ এপ্রিল, ২০২১
  • ৫১৬ বার পড়া হয়েছে

 

 নওগাঁ প্রতিনিধি

নওগাঁর মান্দায় ছিনতাই ও চাঁদাবাজির অভিযোগে মেহেফুজুল আলম সুমন (৩২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। রোববার সন্ধ্যায় উপজেলার প্রসাদপুর বাজার থেকে তাকে আটক করা হয়।
আটক মেহেফুজুল আলম সুমন উপজেলার মান্দা সদর ইউনিয়নের বাঁদলঘাটা গ্রামের মৃত সোলাইমান আলীর ছেলে। থানা ও অভিযোগ সূত্রে জানা গেছে, মেহেফুজুল আলম দীর্ঘদিন থেকে এলাকার বিভিন্ন
মানুষদের জিম্মি করে টাকা আদায় করত। কিছুদিন পূর্বে উপজেলার বিল করিল্যা গ্রামের মনোরঞ্জন মাষ্টারকে জিম্মি করে ১০ লক্ষ টাকা পাওনা মর্মে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর করে নেয়। এ ছাড়াও তার বিরুদ্ধে বিভিন্ন
ছিনতাই, অনিয়ম ও জমি জবর দখলের অভিযোগ রয়েছে। মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বলেন, মেহেফুজুল আলম দীর্ঘদিন থেকে সাধারণ মানুষজন হেনেস্তা হয়ে আসছিল। তার বিরুদ্ধে
ব্যাপক দূর্নীতি, অনিয়ম ও চাঁদাবাজির অভিযোগ ছিল। রোববার সন্ধ্যায় আটকের পর ভুক্তভোগী মনোরঞ্জন মাষ্টার ও মতিউর রহমান তার বিরুদ্ধে ছিনতাই ও চাঁদাবাজি মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে সোমবার তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla