1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
শহর থেকে গ্রাম পর্যায়ে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, শুরু হয়েছে উঠান বৈঠক - পূর্ব বাংলা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
পুলিশ সদস্যকে গাড়িতে তুলে নিয়ে হত্যার হুমকি !আসামি গ্রেপ্তার রন্ধ্রে রন্ধ্রে নিয়ন্ত্রণহীন দূর্নীতি, রুখবে কে ? দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা

শহর থেকে গ্রাম পর্যায়ে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, শুরু হয়েছে উঠান বৈঠক

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শনিবার, ২ অক্টোবর, ২০২১
  • ১১৫৭ বার পড়া হয়েছে

রাজশাহী ব্যুরো

খাদ্য মন্ত্রনালয়ের পরিকল্পনায় ” দেশের মানুষকে সর্বোচ্চ সুরক্ষিত রাখতে নিরলস কাজ করে যাচ্ছে “বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ” রাজশাহী জেলা অফিস।

আজ ২ অক্টোবর ২০২১ ( শনিবার ) সকাল ১০.৩০ মিনিটে রাজশাহীর মোহনপুর উপজেলার ৪ নং মৌগাছী ইউনিয়ন পরিষদে আয়োজিত উঠান বৈঠকের মাধ্যমে স্বাস্থ্য সুরক্ষা নিয়ে সাধারণ মানুষের মাঝে নানা দিক আলোচনা করা হয়। সেখানে আমন্ত্রিত অথিতি হিসেবে উপস্থিত ছিলেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ রাজশাহী রাজশাহী সোসাল ডেভেলপমেন্ট প্রজেক্ট (আরএসডিপি) এর পরিচালক জাহাঙ্গীর আলম, মোহনপুর উপজেলার বসন্তকেদার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কাজী শাজেদা বিলকিস বানু, ৪ নং মৌগাছী ইউনিয়নের ৯ নং ওয়ার্ড সদস্য আফসার আলী, মহিলা ইউপি সদস্য নুরফুল বেগম। এই উঠান বৈঠকের প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ রাজশাহী জেলা অফিসার সুমাইয়া আফরিন জিনিয়া। তিনি এই উঠান বৈঠকের মাধ্যমে নিরাপদ খাদ্য তৈরীর বিভিন্ন দিক তুলে ধরেন। এছাড়াও এই উঠান বৈঠকের মাধ্যমে সেখানকার উপস্থিত মহিলারা জানতে পেরেছেন একজন সুস্থ্য মানুষের জন্য দৈনিক কতটুকু শাকসবজি, ফলমুল, মাছ-মাংশসহ অন্যান খাবার প্রয়োজন রয়েছে। এছাড়াও মানব দেহের জন্য কোনটা ক্ষতিকর ও অনিরাপদ এই আলোচনা ও প্রজেক্টরের মাধ্যমে দেখানো হয়। বিভিন্ন এলাকা থেকে অগত মহিলাদের নিরাপদ খাদ্য তৈরীতে উদ্বুদ্ধ করা হয় এবং তাদের পরামর্শ দেওয়া, তারা যেন বাসায় ফিরে প্রতিবেশির সাথে নিরাপদ খাদ্য তৈরীর বিষয়ে আলোচনা করে। এভাবে সবাই সচেতন ও সহযোগিতা নিয়ে এগিয়ে আসলে এদেশ থেকে অনেকাংশেই রোগ বালাই কমে যাবে।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla