1. adminbackup@wordpress.org : adminbackup :
  2. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  3. admin@purbobangla.net : purbabangla :
  4. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
জিরো টলারেন্স নীতিতে অটল চউক চেয়ারম্যান আগ্রাবাদ ‘বালুর মাঠে’ অবৈধ স্থাপনা উচ্ছেদ, বাসিন্দাদের স্বস্তি চট্টগ্রামে বর্ণাঢ্য আয়োজনে দৈনিক সংবাদ সারা বেলার ৯ম বর্ষপূর্তি পালন বাংলাদেশ প্রেস কাউন্সিল কর্তৃক ২ দিনব্যাপী সেমিনার ও কর্মশালা অনুষ্ঠিত তৃণমুল কর্মীদের মুল্যায়ন করবে বিএনপিঃ আবু সুফিয়ান এমপি আনোয়ারায় ধানি জমি বালু দিয়ে ভরাটের চেষ্টা, পরিবেশ বিপর্যয় ও পানি চলাচলের পথ বন্ধ হওয়ার আশঙ্কা, জমি দখল চেষ্টার অভিযোগে আতঙ্কে পরিবার পৌরসভার লাইসেন্স পরিদর্শক পটিয়ায় আওয়ামী লীগ নেতার সিন্ডিকেটে এক চেয়ারে ১৫ বছর ২৬ ডিসেম্বর প্রিয় রায়পুর মেধাবৃত্তি পরীক্ষা : তৃতীয় থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা অংশ নিতে পারবে কিডনী রোগে আক্রান্ত কবি ও সাংবাদিক অসুস্থ সমীরণ বড়ুয়ার পাশে প্রবাসী সাংবাদিক নাসিম উদ্দিন আকাশ চট্টগ্রাম কর আইনজীবী ঐক্য পরিষদের ৭ নভেম্বরের আলোচনা সভা- এডভোকেট আবু তাহের ডিসেম্বর সামনে রেখে বাঁশের লাঠি হাতে নিয়ে দেশের গণতন্ত্র পাহারা দিতে হবে মহান অচিন বাবাজান’র দরবারের বস্ত্রদান উৎসবে মিলল মানবতার মিলনমেলা

রাসিকের ওয়ার্ড উপনির্বাচনে বিশাল ব্যবধানে রাসেল জামানের জয়

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বৃহস্পতিবার, ৭ অক্টোবর, ২০২১
  • ৯৮৭ বার পড়া হয়েছে
মাজহারুল ইসলাম চপল, ব্যুরোচীফ
রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) এর ৯ নং ওয়ার্ড উপনির্বাচনে কাউন্সিলর পদে বিশাল (২১৭২ ভোট) ব্যবধানে বিজয়ী হয়েছেন টিফিন ক্যারিয়ার প্রতীক নিয়ে মহানগর আওয়ামী লীগ (বোয়ালিয়া পশ্চিম) এর সাংগঠনিক সম্পাদক ও বিশিষ্ট সমাজসেবক রাসেল জামান। ৭ অক্টোবর (বৃহস্পতিবার) সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহন শেষে টিফিন ক্যারিয়ার প্রতীক নিয়ে রাসেল জামান ৩৭১৯, ঠেলাগাড়ি প্রতীক নিয়ে একেএম রাসেদুল হক টুলু ১৫৪৭, রেডিও প্রতীক নিয়ে শামিমুর রহমার রিডার ৮৩১, করাত প্রতীক নিয়ে সাইফুল্লাহ শান্ত ৪৭ এবং সোয়েব হাসান বাবু ৩৬ ভোট পেয়েছেন। এবিষয়ে দ্বায়িত্বরত প্রিজাইডিং অফিসার আহম্মেদ আলীর সাথে কথা বললে তিনি বলেন, যথা সময়ে অর্থাৎ সকাল ৮ টা থেকে ভোট গ্রহন শুরু হয়ে বিকাল ৪ টায় শেষ হয়েছে এবং ৭০ শতাংশ ভোট গ্রহন হয়েছে। এই ওয়ার্ডের প্রতিটি কেন্দ্রেই সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভোট হয়েছে। তবে ইলেকট্রনিক ভোটিং মেশিন ( ইভিএম) এ ভোটারদের ভোট দিতে কোন ধরনের বিভ্রান্তিতে পড়তে হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ভোটার বিনা সমস্যাই সাচ্ছন্দে ভোট দিয়েছে। কারন সরকার ইভিএম নিয়ে ব্যাপক প্রচার প্রচারনা করেছে। তাই সকলেই ইভিএম সম্পর্কে সচেতন ছিল। উল্লেখ্য, চলতি বছরের ২৪ জুলাই মাসে তিন বারের সফল কাউন্সিলর বীর মুক্তিযুদ্ধা রেজাউন নবী দুদুর মৃত্যুর পর পদটি শূন্য হয়। সেই শূন্য পদে উপনির্বাচনের ঘোষনার পর থেকে প্রার্থী হিসেবে নিজেকে আত্নপ্রকাশ করে নগরীর দরগাপাড়ার মৃত ওমর আলীর ছেলে রাসেল জামান। রাসেল জামান জেলা ক্রিয়া সংস্থার যুগ্ন সাধারন সম্পাদক ও জেলা ফুটবল এসোসিয়েশনের কোষাধ্যক্ষ পদে রয়েছেন। এছাড়াও তিনি মহানগর আওয়ামী লীগ (বোয়ালিয়া পশ্চিম) এর সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন। দীর্ঘদিন থেকে সামাজের বিভিন্ন উন্নয়ন মূলক কাজের সাথে অতোপ্রতোভাবে জড়িত ছিলেন এবং চলামান করোনা বিপর্যয়ে গরীব অসহায় মানুষদের আর্থিক ও চাল ডাল তেল দিয়ে সহযোগিতা করেছিলেন। তবে নির্বাচনের ঘোষনার পর থেকে রাসেল জামান সহ তার সমর্থকরা রাতদিন নির্ঘুম পরিশ্রম করেছিলেন। শুধু তাই নয়, রাসেল জামানকে ভালবেসে তার জন্য মহিলা ভোটাররা বিজয়ের জন্য রোযা রেখেছিলেন। অক্লান্ত পরিশ্রম ও পরম আল্লাহর নিকট রোযা কামনার ফলশ্রুতিতে আজকের এই বড় ব্যবধানের জয় হয়েছে। পরে বিজয়ী রাসেল জামানের সাথে কথা বললে তিনি বলেন, জনগণ আমাকে ভালবেসে জয়লাভ করিয়েছে, এর জন্য সকলের প্রতি কৃতজ্ঞ। জনগণ আমার জন্য করেছে, এখন আমার পালা। সকলে আমার জন্য দোয়া করবেন আমি যেন এই ওয়ার্ডবাসির সেবা করতে পারি এবং আমার দেয়া জনগণের নিকট যে প্রতিশ্রুতি, তা রক্ষা করতে পারি।
শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla