1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
বাংলাদেশ খেলাফত মজলিস শার্শা উপজেলা শাখার উদ্যোগে কর্মী সম্মেলন - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

বাংলাদেশ খেলাফত মজলিস শার্শা উপজেলা শাখার উদ্যোগে কর্মী সম্মেলন

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩২ বার পড়া হয়েছে

বেনাপোল প্রতিনিধি :

বাংলাদেশ খেলাফত মজলিস শার্শা উপজেলা শাখার উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২৩ সেপ্টেম্বর মঙ্গলবার বিকাল ৪ টায় নাভারন ডিগ্রি কলেজের হল রুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও খুলনা মহনগরের সাধারন সম্পাদক, বিশিষ্ঠ আলেমে দ্বীন মাওঃ ওলিউল্লাহ মাহমুদ।
শার্শা উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওঃ আব্দুল করিমের সভাপতিত্বে উক্ত সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ খেলাফত মজলিশ যশোর জেলা শাখার সভাপতি বিশিষ্ঠ আলেমে দ্বীন মাওঃ আব্দুল মান্নান। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা শাখার সহ-সভাপতি মাওঃ বেলায়েত হোসেন, মাওঃ নাজির আহমাদ, যশোর জেলা শাখার সাধারন সম্পাদক মাওঃ মাসুম বিল্লাহ, মাওঃ আব্দুস সামাদ কাশেমী, শার্শা উপজেলার সহ-সভাপতি মাওঃ সাইদুল বাশার, উপদেষ্ঠা মাওঃ আব্দুল্লাহ, মাওঃ আবুল হুসাইন, হাফেজ মাওঃ মোস্তফা কামাল প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন মুফতি ওমর ফারুক যশোরী। সভায় প্রধান অতিথি বলেন বাংলাদেশে শান্তি ও উন্নতি আসতে হলে খেলাফত রাষ্ট্র ব্যবস্থার বিকল্প নেই।
তিনি বলেন, দ্বীনি শাসন কায়েমের লক্ষে আলেম ও উলামাদেরকে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে হবে। তিনি আরও বলেন দেশে বিগত দিনের মত আর যেন কোন ফ্যাসিস্ট প্রতিষ্ঠিত হতে না পারে সে ব্যাপারে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla