1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
শারদীয় দুর্গোৎসবের নিরাপত্তায় আনোয়ারা থানা পুলিশের মতবিনিময় সভা - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

শারদীয় দুর্গোৎসবের নিরাপত্তায় আনোয়ারা থানা পুলিশের মতবিনিময় সভা

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪৯ বার পড়া হয়েছে

 

আনোয়ারা প্রতিনিধি:

আসন্ন শারদীয় দুর্গোৎসবকে ঘিরে পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিতে প্রথমবারের মতো ব্যাপক উদ্যোগ নিয়েছে আনোয়ারা থানা পুলিশ। এ উপলক্ষে সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে থানা মাঠে পূজা কমিটির নেতৃবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিত্ব ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনির হোসেন এবং সঞ্চালনা করেন এসআই জ্যোতিষ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ারা সার্কেল এএসপি সোহানুর রহমান সোহাগ। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রদীপ ধর, নেতা প্রকৃত রঞ্জন, রাহুল ধরসহ পূজা কমিটির বিভিন্ন স্তরের প্রতিনিধিরা।

পূজা মণ্ডপ ও ইউনিয়ন পূজা কমিটির প্রতিনিধিরা নিরাপত্তা ও আয়োজনে নিজেদের মতামত ও প্রস্তাব তুলে ধরেন। প্রধান অতিথির বক্তব্যে এএসপি সোহানুর রহমান সোহাগ জানান, পূজার নিরাপত্তায় প্রশাসন আগেভাগেই পরিকল্পনা হাতে নিয়েছে এবং তা বাস্তবায়ন শুরু হয়েছে। তিনি বলেন, “সরকারি পরিকল্পনা পূজা কমিটির নেতৃবৃন্দের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। গতবারের মতো এবারও রাজনৈতিক নেতৃবৃন্দের সহযোগিতা পাওয়া যাবে, বরং সম্মিলিতভাবে আরো বেশি সহযোগিতা হবে। সকলের সহযোগিতায় শারদীয় দুর্গোৎসব উৎসবমুখর ও শান্তিপূর্ণভাবে উদযাপিত হবে।”

তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করছে এবং এখন থেকেই মাঠে সক্রিয় রয়েছে। এজন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla