1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
চট্টগ্রামের নতুন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

চট্টগ্রামের নতুন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬৭ বার পড়া হয়েছে

 অন্তর্বর্তী সরকার চট্টগ্রামের নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে মোহাম্মদ আব্দুল আউয়ালকে নিয়োগ দিয়েছে।  রোববার (২১ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এ নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়।

মোহাম্মদ আব্দুল আউয়াল এর আগে জনপ্রশাসনের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। প্রশাসনিক কাজে দক্ষতা ও অভিজ্ঞতার জন্য তাকে এ দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানা গেছে।

একই প্রজ্ঞাপনে নরসিংদী ও নওগাঁ জেলায়ও নতুন জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। এতে উল্লেখ করা হয়- স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উপসচিব মোহাম্মদ আনোয়ার হোসাইনকে নরসিংদী এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মনিরা হককে নওগাঁর ডিসি করা হয়েছে।

সরকার নির্বাচনকে কেন্দ্র করে মাঠ প্রশাসনে গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা ডিসি পদে রদবদল করছে। এর আগে গত ২৫ আগস্ট পটুয়াখালী, কুষ্টিয়া, কুড়িগ্রাম, মেহেরপুর, নেত্রকোনা ও খুলনায় নতুন ডিসি নিয়োগ দেয় সরকার।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla