1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
আমরা সবার প্রতিনিধি হয়ে কাজ করতে চাই: জিএস ফরহাদ - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

আমরা সবার প্রতিনিধি হয়ে কাজ করতে চাই: জিএস ফরহাদ

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮৪ বার পড়া হয়েছে

ডাকসু নির্বাচিত প্রতিনিধিরা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিয়েছেন। রোববার (১৪ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয় সংলগ্ন লাউঞ্জে কার্যনির্বাহী পরিষদের প্রথম সভার মধ্য দিয়ে তারা দায়িত্ব গ্রহণ করেছেন।

ডাকসুর প্রথম সভা শেষে সাধারণ সম্পাদক (জিএস) এসএম ফরহাদ বলেন, ‘আমরা সবার প্রতিনিধি হয়ে কাজ করতে চাই। শিক্ষার্থীদের কথাগুলো বলতে চাই। সে জায়গাগুলোতে আমরা একমত হয়েছি। কি কি কাজ হতে পারে, টোটাল পরিকল্পনা সংক্ষিপ্ত সময়ের মধ্যে করে বাস্তবায়নে নেমে পড়তে চাই।’‌

এস এম ফরহাদ আরও বলেন, ‘নির্বাচিত প্রতিনিধিদের পক্ষ থেকে সিনেটে পাঁচ প্রতিনিধি পাঠানো নিয়ে আলোচনা হয়েছে। সভার সিদ্ধান্ত গেজেট আকারে প্রকাশ করা হবে। ২০১৯ সালে ডাকসু ছিল, এরপর নিয়মিত হয়নি। ডাকসুর ট্রেজারার কে হবেন, সে ব্যাপারে আমরা সিদ্ধান্ত নিয়ে সেটাও প্রকাশ করব। শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করতে গিয়ে কি কি বিষয় মাথায় রাখব, তেমন মূলনীতি নিয়ে আলোচনা হয়েছে।’

সভার শুরুতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং ডাকসুর সভাপতি আমাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন উল্লেখ করে জিএস বলেন, ‘আমাদের পক্ষ থেকেও তাকে শুভেচ্ছা জানিয়েছি।

সর্বশেষ ডাকসুর ভিপি, কোষাধ্যক্ষ ও সভাপতি বক্তব্য দিয়েছেন। এই ছিল প্রথম কার্যনির্বাহী সভার সামগ্রিক বিবরণ।’

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla