1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
চাঁদাবাজ-দুর্নীতিবাজদের আর ক্ষমতায় আসতে দেবে না জনগণ —  ইমতিয়াজ  - পূর্ব বাংলা
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চাঁদার উপর ভর করে পতেঙ্গায় চলছে অবৈধ গাড়ী, ভাগ যায় ঘাটে ঘাটে  বন্দরের সাবেক কর্মকর্তা এনামুল করিমের অঢেল সম্পদ চবি সিনেটে চাটগাঁর ৫ সিংহপুরুষ: স্পিকারের মনোনয়নে উৎসবমুখর পাহাড়ের রাজনীতি! টেকনাফে ৩কোটি টাকার ইয়াবাসহ ২জন মাদককারবারি আটক কওমি শিক্ষার্থীদের চাকরির সুখবর দিল শিক্ষা মন্ত্রণালয় ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ: ফ্রান্সে চার দিনে ৪০ জনের মৃত্যু. সিডিএ’র ২৭৭৯ কোটি টাকার প্রকল্পে নিম্নমানের সামগ্রী ব্যবহার ! অভিযোগের তীর পিডি রাজিব দাশের দিকে শিশু ক্যান্সার সম্মেলনে যোগ দিতে সাংবাদিক ওসমান গনি মনসুরের মঙ্গোলিয়া যাত্রা  ভূ-রাজনৈতিক সংকট ও দীর্ঘ অচলাবস্থা কাটিয়ে হরমুজ প্রণালি অতিক্রম করল বিএসসির জাহাজ ‘এমভি বাংলার জয়যাত্রা” বিশ্ব মেরিটাইম ইতিহাসে এক অনন্য ক্রাইসিস ম্যানেজমেন্টের দৃষ্টান্ত সিডিএ-তে ১৯৩ কোটি টাকার ভেরিয়েশন প্রস্তাব মন্ত্রণালয়ে প্রেরণ করে অনুমোদন করার মাধ্যমে অর্থ ভাগাভাগি করার জন্য পায়তারা করা প্রসঙ্গে পিডির ব্যাখ্যা

চাঁদাবাজ-দুর্নীতিবাজদের আর ক্ষমতায় আসতে দেবে না জনগণ —  ইমতিয়াজ 

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭৬ বার পড়া হয়েছে

আনোয়ারা প্রতিনিধি:

ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম বলেছেন, “ফ্যাসিস্টমুক্ত বাংলাদেশ গড়তে হলে পিআর পদ্ধতিতে নির্বাচন অপরিহার্য। কোন ফ্যাসিস্ট যেন মাথা চাড়া দিয়ে উঠতে না পারে, সে জন্য আমাদের সতর্ক থাকতে হবে এবং ঐক্যবদ্ধ থাকতে হবে। জুলাই অভ্যুত্থানের মৌলিক দাবিও এটি।”

তিনি আরও বলেন, “হাজারো প্রাণের বিনিময়ে মানুষ ফ্যাসিস্ট থেকে মুক্তি পেয়েছে। অথচ নতুন করে কিছু মানুষের মধ্যে ফ্যাসিস্ট চরিত্র দেখা যাচ্ছে। তবে এদেশের মানুষ জীবন দিতে শিখেছে, ভয়কে জয় করতে শিখেছে—এখন তাদের আর দাবিয়ে রাখা যাবে না, ইনশাআল্লাহ।”

চব্বিশের পাঁচ আগস্টের পর একটি দল হাট-বাজার ও বাসস্ট্যান্ড দখল এবং চাঁদাবাজি শুরু করেছে উল্লেখ করে তিনি বলেন, “এরাই অতীতে দেশকে পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে। তাই জনগণ আগামীতে সংসদে কোনো চাঁদাবাজ বা দুর্নীতিবাজকে আর ক্ষমতায় আসতে দেবে না।”

রাষ্ট্র পরিচালনায় ইসলামকে গ্রহণ করার সময় এসেছে জানিয়ে মাওলানা ইমতিয়াজ আলম বলেন, “দেশের মানুষ বিভিন্ন দলের আদর্শ ও রাষ্ট্র পরিচালনা দেখেছে। এখন সময় এসেছে রাষ্ট্র পরিচালনায় ইসলামকে গ্রহণ করার। আগামীতে এদেশের মানুষ ইসলামকে স্বাচ্ছন্দ্যে বরণ করবে।”

তিনি পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন, প্রয়োজনীয় রাষ্ট্রসংস্কার, জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান, অপরাধী-খুনি ও স্বৈরাচারের দৃশ্যমান বিচার এবং ইনসাফভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি জানান।

১১ সেপ্টম্বর শুক্রবার বিকালে টানেল চত্ত্বর আনোয়ারা প্রান্তে ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি মাওলানা সগির আহমদ চৌধুরী। যৌথ সঞ্চালনায় ছিলেন জেলা সেক্রেটারি আলহাজ্ব হাফেজ মাওলানা রুহুল্লাহ তালুকদার, প্রচার ও দাওয়াহ সম্পাদক নুর আহমেদ সিদ্দিকী এবং শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মাওলানা এবিএম অলি উল্লাহ।

বিশেষ অতিথি ছিলেন—চট্টগ্রাম-১৬ আসনের হাতপাখার প্রার্থী আল্লামা হাফেজ ফরিদ আহমদ আনছারী,আনোয়ারা-কর্ণফুলী-১৩ আসনের হাতপাখার প্রার্থী মাওলানা ইরফানুল হক হালিম,ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারি মুহাম্মদ মিশকাতুল ইসলাম,ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম পূর্ব জেলার সভাপতি মাওলানা ইউনুস,ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম,ইসলামী আন্দোলন বাংলাদেশ পূর্ব জেলা সেক্রেটারি হাফেজ আবুল কালাম,বাংলাদেশ জামায়াতে ইসলামি চট্টগ্রাম দক্ষিণ জেলা সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মাহমুদুল হাসান,জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য মুফতি মাহমুদ মাদানি,চট্টগ্রাম দক্ষিণ জেলা নেজামে ইসলাম পার্টির ভারপ্রাপ্ত সেক্রেটারি মুহি উদ্দীন খান জসিম,গণঅধিকার পরিষদ চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি ডা. এমদাদুল হাসান,এনসিপির কেন্দ্রীয় সদস্য মুহাম্মদ জোবাইরুল আলম মানিক,খেলাফত মজলিস নেতা মাহমুদুল করিম কাসেমি প্রমুখ।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla