1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে আলী আব্বাসের নেতৃত্বে কর্ণফুলীতে আনন্দ র‍্যালি - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে আলী আব্বাসের নেতৃত্বে কর্ণফুলীতে আনন্দ র‍্যালি

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫৪ বার পড়া হয়েছে

আনোয়ারা ও  কর্ণফুলী প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে চট্টগ্রামের কর্ণফুলীতে দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আলী আব্বাসের নেতৃত্বে আনন্দ র‍্যালি অনুষ্ঠিত হয়।

৫ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে উপজেলার মইজ্জ্যারটেক থেকে র‍্যালিটি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ক্রসিং রিভারভিউ কমিউনিটি সেন্টারের সামনে গিয়ে শেষ হয়। এ সময় দলীয় নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন, প্লেকার্ড হাতে আনন্দ র‍্যালিতে অংশ নেন। এর আগে উপজেলার পাঁচ ইউনিয়ন থেকে নেতাকর্মীরা খণ্ডখণ্ড মিছিল নিয়ে মইজ্জ্যারটেকে এসে মিলিত হয়।

আনন্দ র‍্যালিতে অংশগ্রহণ করার জন্য দলীয় নেতাকর্মীদের আন্তরিক ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন, দক্ষিণ জেলার বিএনপির সদস্য মোঃ ইসমাইল, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক গিয়াসউদ্দিন ফারুকী ফয়সাল, সাবেক যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার হারুনুর রশিদ, আব্দুর রাজ্জাক, এস এম রশিদ লাল গোলাফ, আব্দুর রহমান সওদাগর, মির্জা বাহার, আলী মুন্সী সাবেক চেয়ারম্যান এম. মঈন উদ্দিন প্রমুখ।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla