1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
ঈদে মিলাদুন্নবী (দ.) কে স্বাগত জানিয়ে ওষখাইন রজায়ী দরবার শরীফের র‌্যালি - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

ঈদে মিলাদুন্নবী (দ.) কে স্বাগত জানিয়ে ওষখাইন রজায়ী দরবার শরীফের র‌্যালি

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ১৩৩ বার পড়া হয়েছে

 

আনোয়ারা প্রতিনিধি:

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ওষখাইন আলী নগর রজায়ী দরবার শরীফের উদ্যোগে পবিত্র রবিউল আউয়াল মাসকে স্বাগত জানিয়ে এক বিশাল জশনে জুলুস ও ঈদে মিলাদুন্নবী (সা) অনুষ্ঠিত হয়।

শনিবার সকাল ৮টায় হযরত শাহ্ সূফি আলী রজা কানু শাহ্ (রহ.) মাজার জেয়ারতের মধ্যদিয়ে শুরু হয়ে ছত্তারহাট, আনোয়ারা জয়কালী হাট, মালঘর বাজার, সাতগাটিয়া পুকুরপাড়,বরমা,বাগিচারহাট,গাছবাড়িয়া কলেজ গেইট, প্রদক্ষিণ শেষে উত্তর জোয়ারা (কাঞ্চন নগর) পূর্ব মুহাম্মদপুর বাইতুল্লাহ্ জামে মসজিদ প্রাঙ্গণে জমায়েত হয়ে মাহফিল অনুষ্ঠিত হয়।

জুলুসে ছদারত করেন,ওষখাইন রজায়ী দরবার শরীফের সাজ্জাদানশীন পীরজাদা আলহাজ্ব মোহাম্মদ খোরশেদ উল্লাহ রজায়ী। এসময় আনজুমানে রজভীয়া নুরীয়া বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পীরে ত্বরিকত আল্লামা আবুল কাশেম নুরী (ম,জি,আ), অধ্যক্ষ আল্লামা শাহ খলিলুর রহমান নিজামী (ম,জি,আ), আল্লামা আহমদ হোসাইন আলকাদেরী (ম,জি,আ), চন্দনাইশ উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা সোলায়মান ফারকী, মাওলানা কামরুদ্দিন নূরী,পীরজাদা মাওলানা রবিউল হোসেন রজায়ী,শাহজাদা মিরু,শাহজাদা খাইরুল বশর ছিদ্দিকী (ফয়ছাল),পীরজাদা আহমদ রেজা ইমতি, শাহজাদা ইমাম উদ্দিন রজায়ীসহ দেশ বরেণ্য আরো ওলামা-মাশায়েখ, পেশাজীবি, সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মিলাদ-কিয়াম শেষে মোনাজাত পরিচালনা করেন, ওষখাইন রজায়ী দরবার শরীফের সাজ্জাদাশীন পীরজাদা মাওলানা নাঈম উদ্দিন রজায়ী।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla