1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
 আনোয়ারার বোয়ালিয়ায় চসিক মেয়র ডাঃ শাহদাত হোসেন বায়তুন নূর কেন্দ্রীয় জামে মসজিদ  নির্মাণ কাজ উদ্বোধন করলেন - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

 আনোয়ারার বোয়ালিয়ায় চসিক মেয়র ডাঃ শাহদাত হোসেন বায়তুন নূর কেন্দ্রীয় জামে মসজিদ  নির্মাণ কাজ উদ্বোধন করলেন

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫
  • ১৩৮ বার পড়া হয়েছে

রানা সাত্তার
চট্টগ্রাম শহরের খুব নিকটবর্তী উপজেলা আনোয়ারা। তবে সিটি করপোরেশন এর কাছাকাছি হলেও তেমন উন্নতির ছোয়া লাগেনি এই উপজেলার ইউনিয়ন গুলিতে। এত অবহেলিত ইউনিয়ন ও গ্রাম বাংলাদেশের আর কোথাও আছে কিনা তা অজানা। তবে গেলো কোথায় আনোয়ারার বাজেট ? এই প্রশ্ন জাগে এখন জনমনে।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, আনোয়ারা বিএনপির ঘাঁটি। চাইলে গত ১৬বছরে এই এলাকায় অনেক উন্নয়ন করা যেত কিন্তু এই এলাকায় বৈষম্য হয়েছে যার কারণে এখানে উন্নয়নের ছোঁয়া লাগেনি। বিএনপি আগামীতে ক্ষমতায় আসলে এখানে যে উন্নয়ন হয়নি সেখানে উন্নয়ন হবে।

তিনি আরও বলেন, ১ টাকাও মসজিদে দিতে পারলে সেটা পরকালে বিশাল একটা পাওয়া হবে। তাই সবার উচিত মসজিদের কাজের সাথে যুক্ত থাকা।

শুক্রবার (২৯ আগষ্ট) বেলা সাড়ে ১২টায় আনোয়ারার বোয়ালিয়া ইসলামিয়া বড় মাদ্রাসার বায়তুন নূর কেন্দ্রীয় জামে মসজিদ পুনঃ নির্মাণ কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় প্রধান বক্তার বক্তব্যে সাবেক সংসদ সদস্য ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সরওয়ার জামাল নিজাম বলেন, দেশনেত্রী খালেদা জিয়া ও তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে সব অপশক্তিকে বিতাড়িত করবে আনোয়ারা জাতীয়তাবাদী বিএনপির নেতাকর্মীরা। তাই ঐক্যমতের মাধ্যমে বিএনপিকে জয়যুক্ত করে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে হবে।

অনুষ্ঠানে বোয়ালিয়া ইসলামিয়া বড় মাদ্রাসা প্রধান পরিচালক আল্লামা মুফতি খলিল আহমদ কুরাইশির সভাপতিত্বে ও বায়তুন নূর কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির সভাপতি এডভোকেট ফৌজুল আমিন চৌধুরীর সঞ্চালনায় উদ্বোধনী বক্তব্য রাখেন আনোয়ারা উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মোশাররফ হোসেন।

এলাকাবাসী জানান, পুরা বারশত ইউনিয়ন এর চিত্র এক রকম আর বোয়ালিয়ার চিত্র ভিন্ন। গত ১৬ বছরে এই ইউনিয়ন ও বিশেষ করে বোয়ালিয়ার কোনো উন্নয়ন হয়নি কারন বিগত সরকারের নেতৃবৃন্দরা মনে করতো এই বোয়ালিয়ার সবাই বিএনপি সমর্থনকারী।তারা আরো বলেন,উন্নয়ন এর ধারা কেন দলের সাথে ট্যাগ বাধাগ্রস্ত হবে ! সরকারি বাজেট কেন তারা থামিয়ে দিবে।

এ সময় অন্যান্যদের মধ্যে উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক এম মনজুর উদ্দিন চৌধুরী, বরুমচড়া ইউনিয়ন সাবেক চেয়ারম্যান হুমায়ুন কবির চৌধুরী আনচার, দক্ষিণ জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ শাহাজাহান, ভিপি মোজাম্মেল, মেজবাহ উদ্দিন চৌধুরী জাহেদ, সাবেক চেয়ারম্যান আবুল কালাম আবু, সাবেক চেয়ারম্যান হাসান চৌধুরী, শফিউল আলম জাকারিয়া চৌধুরী জকু, সাইফুল ইসলাম, শাহ্ওয়াজ জামাল নিজাম সনি, আব্দুল গফুর, নুর আলী, যুবদলের সদস্য সচিব ফারুক হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla