1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
ওষখাইন দরবারে জশনে জুলুস ও ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

ওষখাইন দরবারে জশনে জুলুস ও ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ১৪২ বার পড়া হয়েছে

আমজাদ হোসেন

পবিত্র রবিউল আউয়াল মাসকে স্বাগত জানিয়ে চট্টগ্রামের চন্দনাইশে ওষখাইন দরবার শরীফের উদ্যোগে জশনে জুলুস ও ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৬ আগষ্ট মঙ্গলবার সকাল ৭টায় দরবারে আউলাদে পাকগণের জিয়ারতের মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচির সূচনা হয়। সকাল ৮টায় গাছবাড়িয়া কলেজ গেইট সংলগ্ন পেট্রোল পাম্প মাঠ থেকে বর্ণাঢ্য জুলুস বের হয়ে খানহাট, বদুর পাড়া, পাক্কা দোকান, রৌশন হাট প্রদক্ষিণ করে বাদামতল সৈয়দ আমির কুলাল (রহ.) শাহী জামে মসজিদ প্রাঙ্গণে গিয়ে সমাপ্ত হয়।

জুলুসে রঙিন ব্যানার, ফেস্টুন ও কলেমা খচিত পতাকা হাতে নিয়ে হাজারো মানুষ অংশগ্রহণ করেন। জুলুস শেষে অনুষ্ঠিত মাহফিলে সভাপতিত্ব করেন ওষখাইন দরবার শরীফের সাজ্জাদানশীন হাফেজ ক্বারী মৌলানা মোহাম্মদ নিজাম উদ্দীন ছিদ্দিকী।মেহমানে আলা হিসেবে উপস্থিত ছিলেন পীরজাদা মৌলানা মোহাম্মদ জিয়া উদ্দীন ছিদ্দিকী এবং সার্বিক নির্দেশনায় ছিলেন শাহাজাদা মোহাম্মদ জহুর উদ্দীন ছিদ্দিকী।

মাহফিলে আলোচক ছিলেন মুজাহিদে আহলে সুন্নাত আল্লামা মুফতি আহমদ হোসাইন আল কাদেরী, পীরে ত্বরিকত হযরত মৌলানা সৈয়দ আহমদুল হক মাইজভান্ডারী ও হযরত মৌলানা মুহাম্মদ জহুরুল আলম জিহাদি। অনুষ্ঠান পরিচালনা করেন মুফতি ফয়েজ উল্লাহ আল কাদেরী।

দিনব্যাপী আয়োজনে এলাকার সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। এ জশনে জুলুস ও মাহফিল ধর্মীয় আবহ সৃষ্টি করার পাশাপাশি ভ্রাতৃত্ব, সৌহার্দ্য ও ঐক্যের বন্ধনকে আরও সুদৃঢ় করেছে।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla