1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
পিআর পদ্ধতিতে নির্বাচন ভয়ংকর: বদিউল আলম - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

পিআর পদ্ধতিতে নির্বাচন ভয়ংকর: বদিউল আলম

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫
  • ২২৩ বার পড়া হয়েছে

   পিআর পদ্ধতিতে নির্বাচন হলে বড় দলগুলো ছোট দলের কাছে জিম্মি হয়ে যাবে

প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) বা আনুপাতিক প্রতিনিধিত্বভিত্তিক পদ্ধতিতে নির্বাচন ভয়ংকর বলে মন্তব্য করেছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার।

তিনি বলেন, ‘পিআর পদ্ধতি হলো একটি নিয়ন্ত্রণহীন ব্যবস্থা।

পিআর পদ্ধতিতে নির্বাচন হলে কেউ সংখ্যাগরিষ্ঠতা পাবে না। এতে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হবে। সকালে একজন প্রধানমন্ত্রী, বিকেল বেলা আরেকজন প্রধানমন্ত্রী। ’

বদিউল আলম মজুমদার বলেন, ‘আপনাদের যারা অনেক বয়সের আছেন, তাদের কারো কারো মনে আছে; পাকিস্তান আমলে এটা হতো। তো এই পদ্ধতি একটি অস্থিতিশীল সরকার তৈরি করে। আর শুধু তাই নয়, পিআর পদ্ধতিতে নির্বাচন করে অনেক দেশই সমস্যার মধ্যে আছে। ’

তিনি বলেন, ‘নেপালে পিআর পদ্ধতি ভালোভাবে কাজ করছে না। আরেকটা হলো সবচেয়ে ভয়ানক, যদিও এই দেশের নাম নিলে পরে মুখ পরিষ্কার করতে হয়, সেটা হলো ইসরায়েল। ইসরায়েলে যে গাজা যুদ্ধ অব্যাহত আছে, নৃশংস হত্যাকাণ্ড চলছে; এটা পিআর পদ্ধতির কারণে। কারণ নেতানিয়াহু ছোট ছোট ধর্মীয় দলের কাছে জিম্মি হয়ে গেছে।

তারাই এখন নেতানিয়াহুকে যুদ্ধ বন্ধ করতে দিচ্ছে না। মানে পিআর পদ্ধতিতে নির্বাচন হলে বড় দলগুলো ছোট দলের কাছে জিম্মি হয়ে যেতে পারে। ’

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla