1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
বেনাপোল সীমান্তে বিজিবি ও  বিএসএফ’র পতাকা বৈঠক অনুষ্ঠিত - পূর্ব বাংলা
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

বেনাপোল সীমান্তে বিজিবি ও  বিএসএফ’র পতাকা বৈঠক অনুষ্ঠিত

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ১৩৮ বার পড়া হয়েছে

বেনাপোল প্রতিনিধি

বেনাপোলে বাংলাদেশ ভারত সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও  বিএসএফের মধ্যে কোম্পানী কমান্ডার পর্যায়ে এক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বেনাপোল বেকপোস্ট আইসিপি ক্যাম্পের মেইন পিলার ১৮/৮ এস এর শূন্য লাইনে এই পতাকা বৈঠক অনুষ্ঠিত হয় বলে জানান বেনাপোল আইসিপি ক্যাম্পের কোম্পানী কমান্ডার সুবেদার আব্দুল কাদের।
কোম্পানি কমান্ডার পর্যায়ের এই পতাকা বৈঠক বিজিবির প্রতিনিধিত্ব করেন যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল আইসিপি ক্যাম্পের কোম্পানী কমান্ডার সুবেদার আব্দুল কাদের। অপরদিকে বিএসএফের প্রতিনিধিত্ব করেন কলকাতা-০৫ বিএসএফ ব্যাটালিয়নের পেট্রাপোল ক্যাম্পের কোম্পানী কমান্ডার ইন্সপেক্টর সুনীল কুমার।
বুধবার বেনাপোল আইসিপি ক্যাম্পের অধীনস্থ গাতীপাড়া পোষ্টের বিপরীতে ভারতের জয়ন্তীপুর মিজান মোল্লার বাড়ির পাশে বিএসএফ কর্তৃক ০২ ফিট উচ্চতার সিমেন্টের খুঁটি স্থাপন করাকে কেন্দ্র করে বিজিবি ও বিএসএফ এর মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এর পরিপেক্ষিতে এই পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
বিজিবি পক্ষ থেকে আলোচনা করলে প্রতি উত্তরে বিএসএফ এর কোম্পানি কমান্ডার জানান, ভারতীয় সিভিল আমিন দ্বারা ব্যক্তি মালিকানা জমি অংশীদার বন্টনের জন্য সীমানা নির্ধারণ করার জন্য সিমেন্টের খুঁটি স্থাপন করা হয়েছে।
বিজিবি কোম্পানি কমান্ডার বলেন, এখন থেকে সীমান্ত এলাকায় কোন উন্নয়ন ও সংস্কারমূলক কাজ শুরু করার আগে বিজিবিকে অবগত করে অনুমতি পেলে কাজ করবেন বিএসএফ। বিএসএফ সীমান্তে কোন কাজ শুরু করার আগে বিজিবিকে অবগত করে অনুমতি পেলে কাজ শুরু করবে বলে প্রতিশ্রুতি দিয়েছে।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla