1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
আনোয়ারায় ইউএনও’র সহযোগিতায় বাল্যবিবাহ থেকে রক্ষা - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

আনোয়ারায় ইউএনও’র সহযোগিতায় বাল্যবিবাহ থেকে রক্ষা

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ১৫৬ বার পড়া হয়েছে

আনোয়ারা প্রতিনিধি :

চট্টগ্রামের আনোয়ারায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তারের তৎপরতায় ১৪ বছর বয়সী এক কিশোরী বাল্যবিবাহের হাত থেকে রক্ষা পেয়েছেন। কিশোরীর বাবাকে বাল্যবিবাহ প্রতিরোধ আইনে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বরুমচড়া ইউনিয়নের ভরাচর গ্রামে গত ১৫ দিন আগে ইসলামি শরীয়ত মোতাবেক কিশোরীর নিকাহ সম্পন্ন হয়েছিল। রবিবার রাতের জন্য গায়ে হলুদের আয়োজন ও সোমবার কনেকে তুলে দেওয়ার পরিকল্পনা ছিল। বিষয়টি ইউএনও’র নজরে আসতেই তিনি দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাল্যবিয়ের আয়োজন বন্ধ করেন।

অভিযানে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিরিন ইসলাম, পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন। ইউএনও কিশোরীকে তার প্রাপ্তবয়স্ক হওয়ার আগ পর্যন্ত বিয়ে না দেওয়ার নির্দেশ দিয়েছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার বলেন, গোপনে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছেছি। যাচাই-বাছাই শেষে বাল্যবিবাহের সত্যতা পাওয়া যায় এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। মেয়েটিকে পরিবারের তিনজনের জিম্মায় দেওয়া হয়েছে। আমরা বাল্যবিবাহ প্রতিরোধে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছি। যে কোনো তথ্য পেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla