1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
গভীর সমুদ্রে ডাকাতির কবল থেকে ১৫ জেলেকে উদ্ধার করলো কোস্টগার্ড - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

গভীর সমুদ্রে ডাকাতির কবল থেকে ১৫ জেলেকে উদ্ধার করলো কোস্টগার্ড

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
  • ১৬৭ বার পড়া হয়েছে

জানা গেছে,  ৮ আগস্ট মাছ ধরার উদ্দেশ্যে ১৫ জন জেলেসহ ১ টি মাছ ধরার ট্রলার সমুদ্রে গমন করে। পরবর্তীতে ১২ আগস্ট নোয়াখালীর হাতিয়া থানাধীন চরঈশ্বর গাংগুরিয়ার চরের দক্ষিণে গভীর সমুদ্রে এটি ডাকাতির কবলে পড়ে। ডাকাতদল উক্ত বোটে থাকা মাছ, খাবার সামগ্রী, ইঞ্জিনের ব্যাটারি, তেল ও প্রয়োজনীয় বিভিন্ন সরঞ্জাম লুট করে নিয়ে যায়। মোবাইল নেটওয়ার্কের আওতার বাহিরে থাকায় কারো সাথে যোগাযোগ করতে না পাড়ায় তারা তিনদিন যাবৎ ইঞ্জিন বিকল অবস্থায় সমুদ্রে ভাসতে থাকে। ফিশিং বোটটি মোবাইল নেটওয়ার্কের আওতায় আসার পর ১৪ আগস্ট বৃহস্পতিবার জাতীয় জরুরী সেবা ৯৯৯ এ কল করে সাহায্যের জন্য আবেদন করলে বিষয়টি কোস্ট গার্ড অবগত হয়।

শুক্রবার ১৫ আগস্ট সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট রাফিদ-আস-সামি এ তথ্য জানান।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে, গত ১৪ আগস্ট বৃহস্পতিবার রাত ৮ টায় কোস্ট গার্ড স্টেশান ভাসানচর কর্তৃক উক্ত এলাকায় একটি উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে ডাকাতের কবলে পড়া ১৫ জন জেলেসহ ইঞ্জিন বিকল হওয়া বোটটিকে নিরাপদে উদ্ধার করা হয় এবং প্রয়োজনীয় সহায়তা প্রদান করে বিসিজি স্টেশান ভাসানচরে নিয়ে আসা হয়।

পরবর্তীতে, উদ্ধারকৃত ১৫ জন জেলেসহ ফিশিং বোটটি মালিকপক্ষের নিকট হস্তান্তর করা হয়।

 

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla