1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
পতেঙ্গায় রিং রোডে সিডিএ মসজিদ'র ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

পতেঙ্গায় রিং রোডে সিডিএ মসজিদ’র ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫
  • ১৬১ বার পড়া হয়েছে

নিউজ ডেক্স

’২৪-এর গণআন্দোলনে শহীদদের রক্তের ওপর দাঁড়িয়ে এক বছর আগে যে নতুন বাংলাদেশ বিনির্মাণের প্রক্রিয়া শুরু হয়েছিল, এক বছর পর এসে বলতে পারি সেই প্রক্রিয়া বাস্তবায়নে সরকারের আন্তরিকতার অভাব নেই। আজকের দিনে একটি মসজিদ নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছি। যা সিডিএ’র অত্যন্ত ভালো উদ্যোগ।’

৮ আগস্ট শুক্রবার বিকেলে পতেঙ্গার আকমল আলী এলাকায় চট্রগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) রিং রোড মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে শিল্প এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান  বলেন ‘বাংলাদেশ এগিয়ে যাবে, কেউ রুখে দিতে পারবে না।’

মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে উপস্থিত ছিলেন- চট্রগ্রাম সিটি মেয়র ডা: শাহাদাত হোসেন, সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী মো: নুরুল করিমসহ সিটি করপোরেশন ও সিডিএ’র কর্মকর্তা ও কর্মচারীরা।

এইসময় সিটি মেয়র বলেন, ‘পতেঙ্গা আউটার রিং রোড এলাকায় দীর্ঘদিন কোনো মসজিদ ছিল না। আজ এই মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হলো। এখানে উপস্থিত আমরা সবাই আল্লাহর ঘর নির্মাণের শরিক হলাম।’ তিনি মসজিদের পাশে একটি পার্ক নির্মাণের আহ্বান জানান।

দু’তলা বিশিষ্ট এ মসজিদের মোট আয়তন হবে ৪৪ হাজার ১৯৯ বর্গফুট। এই মসজিদে  এক হাজার ৯১৮ জন মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। এই মসজিদে নারীদের জন্যও নামাজ আদায়ের ব্যবস্থা থাকবে।

ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে মোনাজাত পরিচালনা করা হয় ।  মোনাজাত পরিচালনা করেন মাওলানা মামুন।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla