1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
বড়হাতিয়ায় যুব ফুটবলে তরুণদের দিকনির্দেশনা দিলেন শাহজাহান চৌধুরী - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

বড়হাতিয়ায় যুব ফুটবলে তরুণদের দিকনির্দেশনা দিলেন শাহজাহান চৌধুরী

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ১৬৯ বার পড়া হয়েছে

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড যুব বিভাগের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১ আগস্ট) বিকেলে আয়োজিত এ ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সাবেক সংসদ সদস্য ও মজলুম জননেতা শাহজাহান চৌধুরী।

খেলা শেষে তিনি বিজয়ী ও বিজীত দলের খেলোয়াড়দের অভিনন্দন জানিয়ে বলেন, “তরুণ প্রজন্মকে ইসলামী মূল্যবোধে বিশ্বাসী হয়ে শরীরচর্চা ও খেলাধুলার মাধ্যমে নিজেদের গড়ে তুলতে হবে। সুস্থ দেহেই সুস্থ মন গড়ে ওঠে। খেলাধুলা যেমন মনকে প্রফুল্ল রাখে, তেমনি শৃঙ্খলা ও নেতৃত্বের গুণাবলী তৈরি করে।”

তিনি আরও বলেন, “তরুণদের ন্যায়-অন্যায়ের পার্থক্য বোঝাতে হবে। সমাজে অন্যায়-জুলুমের বিরুদ্ধে তাদের জাগ্রত ও সাহসী ভূমিকা পালন করতে হবে।”

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা ডা. হেলাল উদ্দিন মুহাম্মদ নোমান, লোহাগাড়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা আসাদুল্লাহ ইসলামাবাদী, উপজেলা সেক্রেটারি মাওলানা আবুল কালাম আজাদ, বড়হাতিয়া ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা জসিমউদ্দীন, বড়হাতিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এমডি জোনাঈদ চৌধুরীসহ স্থানীয় নেতা-কর্মী ও এলাকাবাসী।

খেলা শেষে প্রধান অতিথি বিজয়ী ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla