1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
এবার চট্টগ্রামে বর্ষা মৌসুমে স্বস্তির সম্ভাবনা - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

এবার চট্টগ্রামে বর্ষা মৌসুমে স্বস্তির সম্ভাবনা

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শুক্রবার, ৪ জুলাই, ২০২৫
  • ১২৭ বার পড়া হয়েছে

 

কেফায়েত উল্লাহ কায়সার,
সম্পাদক – সাদা কাগজ।

চট্টগ্রাম নগরে এবার বর্ষা মৌসুমে জলাবদ্ধতা কিছুটা কম হতে পারে বলে আশা করছেন স্থানীয় বাসিন্দা ও নগর পরিকল্পনাবিদরা। কারণ, আগাম প্রস্তুতির অংশ হিসেবে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ খাল পরিষ্কার করেছে সিটি করপোরেশন, সিডিএ ও পানি উন্নয়ন বোর্ড।
নগরীর চাক্তাই, মহেশখাল, রাজাখালী ও শিকলবাহা খালসহ প্রায় সবকটি খাল থেকে কচুরিপানা, মাটি ও আবর্জনা অপসারণ করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, এবার বর্ষা শুরু হওয়ার আগেই খালগুলো পরিষ্কারের কাজ শেষ হওয়ায় পানি নিষ্কাশনে সহায়তা হয়েছে।
চট্টগ্রাম সিটি করপোরেশন ও সিডিএ সুত্রে জানা যায়, “গত বছরের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে আমরা এ বছর আগেভাগেই খাল পরিষ্কারের উদ্যোগ নিই। এখন পর্যন্ত কাজ সন্তোষজনকভাবে সম্পন্ন হয়েছে।”
তবে বিশেষজ্ঞরা বলছেন, শুধু খাল পরিষ্কার করলেই হবে না, নগরের ড্রেনেজ ব্যবস্থার সার্বিক উন্নয়ন প্রয়োজন। চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের এক অধ্যাপক বলেন, “প্রতি বছরই বর্ষা আসার আগেই খাল পরিষ্কারের ঘোষণা আসে। তবে এটি যেন নিয়মিত রক্ষণাবেক্ষণের অংশ হয়, সেটা নিশ্চিত করতে হবে।”
এদিকে নগরবাসীও বলছেন, এবার বৃষ্টি হলেও আগের মতো জলাবদ্ধতা হচ্ছে না, যা কিছুটা স্বস্তির। তবে টানা ভারী বর্ষণ হলে পরিস্থিতি কেমন হবে, তা এখনই বলা যাচ্ছে না।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla