1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
হালিশহরে খালপাড় সড়কে নেই সড়ক বাতি, সন্ধ্যার পর চলাচলে ভয় - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

হালিশহরে খালপাড় সড়কে নেই সড়ক বাতি, সন্ধ্যার পর চলাচলে ভয়

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শুক্রবার, ৪ জুলাই, ২০২৫
  • ১২৩ বার পড়া হয়েছে

হালিশহর থানা প্রতিনিধি
চট্টগ্রাম নগরীর হালিশহরের এ ব্লক ওয়াসার পানির ট্যাংকির পাশের ব্রিজ থেকে সীমান্তে কিছুক্ষণ হোটেল সংলগ্ন ব্রিজ পর্যন্ত খালপাড় সংলগ্ন একটি সড়ক নির্মাণ করা হয়েছে। তবে সড়কটিতে কোনো সড়কবাতি না থাকায় তা সন্ধ্যার পর সাধারণ মানুষের জন্য প্রায় অচল হয়ে পড়ে।
স্থানীয় বাসিন্দারা জানান, সড়কটি দিয়ে দিনের বেলায় চলাচল স্বাভাবিক থাকলেও সন্ধ্যা নামলেই অন্ধকারে ঢেকে যায় পুরো এলাকা। নেই কোনো আলো, নেই কোনো নিরাপত্তা। ফলে নারী, শিশু ও বয়স্কদের জন্য এই রোডটি বিপজ্জনক হয়ে দাঁড়ায়। এরই মধ্যে কয়েকটি অনাকাঙ্ক্ষিত ঘটনার কথাও জানিয়েছেন তাঁরা।
এলাকাবাসী বলছেন, খালপাড়ের পাশে হওয়ায় সড়কটি রাতে বেশ নির্জন হয়ে পড়ে। সন্ধ্যার পর থেকে কেউ কেউ চলাচলে ভয় পান, আবার কেউ কেউ বিকল্প পথ ব্যবহার করতে বাধ্য হন।
এই বিষয়ে চট্টগ্রাম সিটি করপোরেশনের দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের দাবি, সড়কটিতে দ্রুত সড়কবাতি স্থাপন করে এটি জনসাধারণের জন্য নিরাপদ ও ব্যবহারযোগ্য করে তুলতে হবে।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla