1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
যুযুৎসু যশ চাকমা পটিয়া থানার নতুন ওসি - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

যুযুৎসু যশ চাকমা পটিয়া থানার নতুন ওসি

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শুক্রবার, ৪ জুলাই, ২০২৫
  • ১৮০ বার পড়া হয়েছে

পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নুরকে প্রত্যাহারের পর তার স্থলাভিষিক্ত হয়েছেন চন্দনাইশ থানার ওসি (তদন্ত) যুযুৎসু যশ চাকমা। ৩ জুলাই বৃহস্পতিবার দুপুরে দায়িত্ব গ্রহণ করেছেন যুযুৎসু যশ চাকমা।

এর আগে, ১ জুলাই রাতে রাঙামাটি জেলা ছাত্রলীগের সহ-সভাপতি দীপংকর দে’কে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আটক করে পটিয়া থানায় সোপর্দ করে। এ সময় থানায় পুলিশের সঙ্গে তর্কাতর্কির একপর্যায়ে শুরু হয় হাতাহাতি, সংঘর্ষ ও লাঠিচার্জ।

এ ঘটনার পরপরই ২ জুলাই সারাদিনব্যাপী ‘বৈষম্যবিরোধী ছাত্র জনতা’ সংগঠনের নেতৃত্বে থানা ঘেরাও ও চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে সড়ক অবরোধ কর্মসূচি পালিত হয়। ফলে পুরো এলাকায় তীব্র যানজট ও উত্তেজনা ছড়িয়ে পড়ে।

জনসন্তোষ ও প্রশাসনিক সিদ্ধান্ত অনুযায়ী, ২ জুলাই রাত সাড়ে ১০টার দিকে ওসি আবু জায়েদ মো. নাজমুন নুরকে তাঁর পদ থেকে প্রত্যাহার করে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়।

৩ জুলাই বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ জাবেদ পটিয়া থানায় উপস্থিত হয়ে নতুন ভারপ্রাপ্ত ওসি হিসেবে যুযুৎসু যশ চাকমাকে পরিচয় করিয়ে দেন। এ সময় তিনি চলমান পরিস্থিতি ও পুলিশের কার্যক্রম সম্পর্কে খোঁজ খবর নেন।

 

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla