1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
চলাচল অযোগ্য হালিশহর বি ব্লক রোড - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

চলাচল অযোগ্য হালিশহর বি ব্লক রোড

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ১৪৩ বার পড়া হয়েছে

 

কেফায়েত উল্লাহ কায়সার

নগরীর হালিশহর বি ব্লক রোড যেন চলাচলের অযোগ্য এক পথ। দীর্ঘদিন ধরে অবহেলিত এই সড়কটি এখন খানাখন্দে ভরা, কোথাও কোনো পিচ ঢালাই আর  ইট পাথরের আস্তরের অস্তিত্বও নেই।   তাই সড়কটি কাঁদামাটিতে পরিণত হয়েছে।
এই বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও নাজুক হয়ে ওঠে। একটু বৃষ্টি হলেই রাস্তাজুড়ে জমে থাকে পানি। হাঁটতে গিয়ে দুর্ভোগে পড়েন পথচারীরা, আর যান চলাচল প্রায় বন্ধ হয়ে যায়। বিশেষ করে স্কুলগামী শিক্ষার্থী ও কর্মজীবী মানুষদের ভোগান্তি সীমাহীন।
স্থানীয় বাসিন্দারা জানান, বারবার অভিযোগ করেও কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি সিটি করপোরেশন বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে গত কয়েকদিন আগে কিছু অংশে  ইট দেয়া হলেও তা খুব বেশি কার্যকর  নয়।
বিগত কয়েক বছর ধরে কোনো ধরনের সংস্কার হয়নি রাস্তাটিতে।স্থানীয় বাসিন্দা আরিফ হোসেন বলেন, ‘প্রতিদিন এই রাস্তা দিয়ে চলতে হয়। পায়ে হেঁটে যেতে কষ্ট হয়, রিকশাও চলতে চায় না। অনেক সময় ভাড়া দ্বিগুণ নিতে হয়।’
এই রোড দিয়ে প্রতিদিন শত শত মানুষ যাতায়াত করেন। এমন দুরবস্থায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এলাকাবাসীর দাবি, দ্রুত সংস্কারের মাধ্যমে রাস্তাটি সচল করে তুলুক সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla