1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি আনোয়ারা থানা পরিদর্শন করলেন - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি আনোয়ারা থানা পরিদর্শন করলেন

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শুক্রবার, ২০ জুন, ২০২৫
  • ২২৬ বার পড়া হয়েছে

চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি আহসান হাবীব পলাশ (বিপিএম-সেবা) ১৯ জুন সকাল পৌনে ১১টায় আনোয়ারা থানা  পরিদর্শন করেন।

থানা পরিদর্শনকালে পুলিশ সুপার  মোঃ সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোঃ সিরাজুল ইসলাম পিপিএম-সেবা, সিনিয়র সহকারী পুলিশ সুপার, আনোয়ারা সার্কেল মোঃ সোহানুর রহমান সোহাগ উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে তিনি আনোয়ারা থানায় কর্মরত ফোর্সের প্যারেড দক্ষতা মূল্যায়ন করেন। এ সময় তিনি থানার সকল পুলিশ সদস্যদের শৃঙ্খলাপূর্ণ জীবনযাপনের উপর গুরুত্বারোপ এবং নিয়মিত প্যারেড অনুশীলনের জন্য নির্দেশনা প্রদান করেন।

পরিদর্শনকালে থানা কম্পাউন্ড, মেস, অফিসার ফোর্সের ব্যারাক, মালখানা, হাজতখানা এবং বিভিন্ন কক্ষ পরিদর্শন পরিস্কার পরিচ্ছন্ন রাখার বিষয়ে গুরুত্ব আরোপ করেন। থানার বিভিন্ন গুরুত্বপূর্ণ রেজিস্টার পর্যালোচনা করে ভুলত্রুটি সংশোধনের জন্য দিক নির্দেশনা প্রদান করেন। বিট পুলিশীং কার্যক্রম জোরদার করার জন্যও নির্দেশনা প্রদান করেন তিনি।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla