1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
বেনাপোলে দলীয় প্রতিপক্ষের বোমা হামলার বিএনপি কর্মি নিহত - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

বেনাপোলে দলীয় প্রতিপক্ষের বোমা হামলার বিএনপি কর্মি নিহত

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ মঙ্গলবার, ১০ জুন, ২০২৫
  • ১৭০ বার পড়া হয়েছে
oplus_0
বেনাপোল প্রতিনিধি :
যশোরের বেনাপোল ডুবপাড়া গ্রামে ঈদুল আযহার নামাজকে কেন্দ্র করে দলীয় প্রতিপক্ষের হাতে আব্দুল হাই (৫০) নামে এক বিএনপি কর্মিকে বোমা হামলায় হত্যা করেছে। নিহত আব্দুল হাই ডুবপাড়া গ্রামের হারান আলীর ছেলে ও বেনাপোল পৌর বিএনপির নেতা মিয়াদ আলীর ভাগ্নে।
হত্যাকান্ডটি শনিবার রাত ৯টা সময় ডুবপাড়া জামতলা মোড়ে এই ঘটনাটি ঘটেছে বলে স্থানীয়রা জানিয়েছে।
স্থানীয়রা জানায়, সকালে ডুবপাড়া গ্রামে আওয়ামীলীগ সমার্থক কিছু লোকজন ঈদগাঁহ মাঠে ঈদুল আযহার নামাজ আদায় করতে গেলে ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি জামসের আলীর ছেলে আবু সাঈদ (৩৫) তাদের নামাজ পড়তে বাধা দেয়। এসময় ওয়ার্ড বিএনপির সভাপতি আশানুর রহমান আশা ও সাধারন সম্পাদক মোক্তার আলী দুই পক্ষের সাথে বসে সমঝোতা করে দেয়। পরে রাত ৯টা’র দিকে নিহত আব্দুল হাই ডুবপাড়া গ্রামের জামতলার মোড়ে একটি চায়ের দোকানে বসে ছিল। এই সময় ওয়ার্ড  বিএনপির নেতা জামসের আলীর ছেলে আবু সাঈদ   একদল ভাড়াটিয়া সন্ত্রাসী নিয়ে এসে বিএনপির সমার্থক  আব্দুল হাই এর উপর বোমা নিক্ষেপ করে। এবং ঘটনাস্থলে সে মারা যায়। আবু সাঈদ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবির সমার্থক বলে জানা গেছে।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল মিয়া জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের মরাদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আবু সাঈদ সহ অভিযুক্তদের আটকের চেষ্টা চলছে।
শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla