1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
চট্টগ্রামের পশুর হাট ও ঈদযাত্রায় নিরাপত্তায় কাজ করছে র‍্যাব-৭ - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

চট্টগ্রামের পশুর হাট ও ঈদযাত্রায় নিরাপত্তায় কাজ করছে র‍্যাব-৭

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বুধবার, ৪ জুন, ২০২৫
  • ১৮৯ বার পড়া হয়েছে

 

রানা সাত্তার
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে চট্টগ্রামের পশুর হাট সাগরিকা,জমিয়াতুল ফালাহ,বিবিরহাট,এক কিলোমিটার ও কর্ণফুলী মইজ্জারটেকসহ অন্যান্য পশুর হাটের নিরাপত্তা ও ঈদযাত্রা নির্বিঘ্ন করতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার নিয়ে মনিটরিং করেছ র‍্যাব-৭।

৪জুন বুধবার বেলা ১১টার দিকে উল্লেখিত পশুর হাটগুলি পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান র‍্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃহাফিজুর রহমান (পিএসসি, অধিনায়ক র‍্যাব-৭)

তিনি বলেন, আগামী ৭ জুন মুসলমানদের পবিত্র ধর্মীয় অনুষ্ঠান ঈদুল আজহাকে কেন্দ্র করে র‌্যাব-৭ তার দায়িত্বপূর্ণ এলাকায় সর্বোচ্চ সতর্কতা ও নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। এরই ধারাবাহিকতায় গরুর হাটগুলোতে ওয়াচ টাওয়ার,টহল টিম, ও অস্থায়ী ক্যাম্প স্থাপনসহ বিভিন্ন এলাকায় এবং শহরে প্রবেশ দ্বার সড়ক গুলিতে অস্থায়ী চেক পোস্ট স্থাপন করা হয়েছে। ক্রেতা-বিক্রেতা,হাট ইজারাদারদের সাথে মত বিনিময় করেন।এছাড়াও হাটগুলোতে আভিযানিক দল নিয়োগ, সাদা পোষাকে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি ও নিরাপত্তা জোরদার করা হয়েছে যাতে জনসাধারণ অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ছাড়াই নির্বিঘ্নে কোরবানির পশু ক্রয়-বিক্রয় করতে পারে। অন্যদিকে পশু পরিবহনে চাঁদাবাজি বা এক হাটের পশু অন্য হাটে জোর করে নেওয়া বা মহাসড়কে কোরবানির পশুর গাড়িকে বাধা দেওয়াসহ যেকোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করা হলে বা এ ধরনের কোন অভিযোগ পেলে দ্রুত সর্বোচ্চ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এছাড়াও যে কোনো উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় র‍্যাব-৭ এর পর্যাপ্ত স্ট্রাইকিং রিজার্ভ ফোর্স প্রস্তুত থাকবে।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla