1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
পিএসসির রোডম্যাপ চলতি বছরেই তিনটি বিসিএসের চূড়ান্ত ফল - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

পিএসসির রোডম্যাপ চলতি বছরেই তিনটি বিসিএসের চূড়ান্ত ফল

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ১৭৫ বার পড়া হয়েছে

৪৪ থেকে ৪৮ পর্যন্ত পাঁচটি বিসিএস পরীক্ষার ফল প্রকাশের রোডম্যাপ প্রকাশ করেছে বাংলাদেশে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এরমধ্যে চলতি বছরেই তিনটি বিসিএস পরীক্ষার ফল প্রকাশ হবে।

৩ রা জুন মঙ্গলবার পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

রোডম্যাপ অনুযায়ী, আগামী ৩০ জুন ৪৪তম বিসিএস, ২২ সেপ্টেম্বর ৪৮তম বিসিএস এবং ১০ ডিসেম্বর ৪৫তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করা হবে। এ লক্ষ্যে কমিশন আগামী ১৯ জুন ৪৫তম বিসিএস-এর লিখিত পরীক্ষার ফল প্রকাশ করে মৌখিক পরীক্ষার সময়সূচি ঘোষণা করবে।

পিএসসি জানিয়েছে, যেসব প্রার্থীর একাধিক বিসিএস পরীক্ষার সময়সূচি ওভারল্যাপ করতে পারে—তাদের জন্য কমিশন পৃথক ব্যবস্থা নিয়েছে। ৪৫তম বিসিএসের মৌখিক পরীক্ষা, যদি কারও ৪৬তম বিসিএসের লিখিত বা ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার সঙ্গে মিলে যায়, তাহলে সেই প্রার্থীর মৌখিক পরীক্ষা নির্ধারিত হবে সংশ্লিষ্ট পরীক্ষার এক মাস পূর্বে বা পরে।

এদিকে চিকিৎসক সংকট মোকাবিলায় সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে ৪৮তম বিসিএস (বিশেষ)। সরকার ইতোমধ্যে গত ২৭ মে এই বিসিএসের গেজেট প্রকাশ করেছে এবং মাত্র দুই দিনের ব্যবধানে, ২৯ মে এর বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই বিশেষ বিসিএসের এমসিকিউ টাইপ লিখিত পরীক্ষা হবে ১৮ জুলাই। আর ফলাফল প্রকাশ করা হবে ২১ জুলাই। এরপর চূড়ান্ত ফল প্রকাশ করা হবে ২২ সেপ্টেম্বর।

এছাড়া ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা হবে আগামী ১৯ সেপ্টেম্বর এবং লিখিত পরীক্ষা শুরু হবে ২৭ নভেম্বর থেকে।

পিএসসি আরও জানিয়েছে, নিয়মিত বিসিএসের ক্ষেত্রে বিজ্ঞপ্তির দুই মাস পর প্রিলিমিনারি পরীক্ষা এবং প্রিলিমিনারির ফল প্রকাশের দুই মাস পর লিখিত পরীক্ষা নেওয়া হবে। তবে অনিবার্য কারণে নির্ধারিত সময়সূচি কিছুটা পরিবর্তন হতে পারে বলে জানিয়েছে কমিশন।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla