1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
বিজিএমইএ নির্বাচনে চট্টগ্রাম অঞ্চলের নেতৃত্বে কেডিএস গ্রুপের এমডি সেলিম - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

বিজিএমইএ নির্বাচনে চট্টগ্রাম অঞ্চলের নেতৃত্বে কেডিএস গ্রুপের এমডি সেলিম

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ২৫৫ বার পড়া হয়েছে

 

রানা সাত্তার
বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) ২০২৫-২০২৭ মেয়াদের কার্যনির্বাহী কমিটির চট্টগ্রাম অঞ্চলের নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে জয়ী হয়েছেন কেডিএস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সেলিম রহমান।

এতে চট্টগ্রাম অঞ্চলের ৯টি পদের মধ্যে ৬টিতে ফোরাম প্যানেল সদস্য ও বাকি তিনটিতে সম্মিলিত পরিষদের সদস্য নির্বাচিত হয়েছেন।

চট্টগ্রাম অঞ্চলের ৯টি পদের মধ্যে ৬টিতে জয়ী ফোরাম প্যানেলের চট্টগ্রামের প্যানেল লিডার সেলিম রহমান, এম মহিউদ্দিন চৌধুরী, সাকিফ আহমেদ সালাম, মোহাম্মদ সাইফ উল্যাহ মানসুর, মোহাম্মদ রফিক চৌধুরী ও এনামুল আজিজ চৌধুরী জয়ী হয়েছেন। বাকি তিনটি পদে নির্বাচিত হন সম্মিলিত পরিষদের সৈয়দ মোহাম্মদ তানভীর, এস এম আবু তৈয়ব ও রাকিবুল আলম চৌধুরী।

বিজিএমইএ চট্টগ্রাম অঞ্চলের সিনিয়র সিস্টেম এনালাইসিস্ট মো. নাজমুল হাসান বলেন, ‘নির্বাচনে ফোরাম প্যানেল জিতেছে। তাই নিয়ম অনুযায়ী তারাই দায়িত্ব নিবেন।

জয়ী চট্টগ্রাম অঞ্চলের প্যানেল লিডার সেলিম রহমান বলেন, আমরা সবাই এই পোশাক খাতকে আরও উন্নত করার চেষ্টা করবো। বিশেষ করে আর্ন্তজাতিক বাজারে প্রতিযোগিতার চাপে আমরা যে পরিবর্তনের মুখোমুখি হয়েছি, সেখানে নতুনভাবে গতি আনার চেষ্টা করবো।

বিজিএমইএ সূত্রে জানা যায়, এবারের নির্বাচনে অংশ নেন মোট ৭৬ জন প্রার্থী। ফোরাম ও সম্মিলিত পরিষদ উভয় জোট থেকে ৩৫ জন পরিচালক পদের জন্য প্রার্থী দেয়। পাশাপাশি আরও ৬ জন প্রার্থী স্বতন্ত্রভাবে ঐক্য পরিষদের ব্যানারে প্রতিদ্বন্দ্বীতা করেন।

চট্টগ্রাম অঞ্চল থেকে প্রতিদ্বন্দ্বীতা করা সেলিম রহমান ১ হাজার ৫৮ ভোট, মো. মহিউদ্দিন চৌধুরী ৯৭৯ ভোট, সৈয়দ মোহাম্মদ তানভীর ৯৫০ ভোট, সাকিফ আহমদ সালাম ৯৪৪ ভোট, মো. সাইফ উল্লাহ ৯২৭ ভোট, মোহাম্মদ রফিক চৌধুরী ৯১৯ ভোট, এনামুল আজিজ চৌধুরী ৮৯০ ভোট, এস.এম. আবু তৈয়ব ৮৩৫ ভোট, রাকিবুল আলম চৌধুরী ৮৩১ ভোট, মির্জা মো. আকবর আলী ৮২৩ ভোট, মো. এমদাদুল হক চৌধুরী ৮০৯ ভোট, রিয়াজ ওয়েজ ৬৯৮ ভোট, মোহাম্মদ মুসা ৬৯৮ ভোট, নাফিদ নবী ৬৫১ ভোট, মোস্তফা সারওয়ার রিয়াদ ৬২৬ ভোট, অঞ্জন শেখর দাশ ৬১৩ ভোট, গাজী মো. শাহীদ উল্লাহ ৫৮৩ ভোট এবং মো. আবুসার হোসাইন ৫৬৯ ভোট পেয়েছে।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla