1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
আইনী নোটিশ উপেক্ষিতঃ পটিয়ায় গভীর রাতে মাছ লুটের অভিযোগ - পূর্ব বাংলা
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

আইনী নোটিশ উপেক্ষিতঃ পটিয়ায় গভীর রাতে মাছ লুটের অভিযোগ

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ১১৫ বার পড়া হয়েছে

 

পটিয়া প্রতিনিধি

পটিয়া উপজেলার দক্ষিণ ছনহরা এলাকায় গভীর রাতে পুকুর থেকে কয়েক লক্ষ টাকার মাছ  লুট করে নিয়ে গেছে বলে গুরুতর অভিযোগ উঠেছে।  ১লা জুন দিবাগত রাত ৩টায় দক্ষিণ ছনহরার রাজচন্দ্র দত্ত বাড়ীর সামনের পুকুর থেকে এই মাছ লুট হয়। ‘১৯ সালেও একই পুকুর থেকে বিপুল অংকের মাছ চুরি করে একই দুস্কৃতকারীরা।

মাছ  চুরির ঘটনায় দক্ষিণ ছনহরার মৃত চন্দ্র শেখর দত্তের ছোট ছেলে সুজন শেখর দত্ত অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে (মিছ ১২৮২/১৮ পটিয়া ) একটি মামলা দায়ের করেন।

মামলা দায়ের করার পর থেকে প্রতিপক্ষরা মামলার বাদীকে নানাভাবে হুমকি দেয় । বাদী নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে সংশ্লিষ্ট বিজ্ঞ আদালতে বাদীর বৃদ্ধ মা পুষ্প দত্ত (৭৫) অপর একটি মামলা ২০মার্চ ২০২৫ সালে মিছ মামলা নং ৩৮৫/২০২৫ (পটিয়া) দায়ের করেন। । এই মামলার আইনী নোটিশ পাঠান এস আই কামুরুজ্জামান। নোটিশটি বিবাদী উজ্জ্বল দত্ত গ্রহন করেন। আইনী নোটিশ গ্রহণ করার দিন গভীর রাতে ১লা জুন সংঘবদ্ধ লোকজন বিবদমান পুকুর থেকে মাছ লুট করার অভিযোগ পাওয়া গেছে। প্রসংগত মামলার পক্ষ -বিপক্ষ উভয়ই এই পুকুরের মালিকানা রয়েছে। স্থানীয় অধিবাসী দীপংকর বিশ্বাস পূর্ব বাংলাকে ফোনে বলেন আজ ২রা জুন দুপুরেও ওই পুকুরে মাছ ধরেছে উজ্জ্বল দত্ত গং। গতরাতেও মাছ ধরেছে বলে শুনেছি।

এই বিষয়ে এসআই কামরুজ্জামান পূর্ব বাংলাকে বলেন আমি উজ্জ্বল দত্তকে আইনী নোটিশ পৌঁছিয়ে দিয়েছি। পানির মিশিন বন্ধ করে দিয়ে আইন শৃংখলা রক্ষার স্বার্থে নির্দেশ দিয়েছি। উজ্জ্বল দত্ত ফোন রিসিভ না করায় তার বক্তব্য জানা যায়নি। লক্ষীন্দর ঘোষ পুর্ব বাংলাকে বলেন আমি দুধ বিক্রি করে চলি। ঘটনার দিন আমি এলাকায়ও ছিলাম না । ঘটনার সাথে জড়িতও নই।

সুত্রমতে,  ছনহরা ইউনিয়নের সুজন শেখর দত্তের সঙ্গে একই এলাকার লক্ষীন্দর ঘোষ, উজ্জ্বল দত্ত, বিধু শেখর দত্ত, নিধু শেখর দত্ত, ধ্রুব শেখর দত্ত এর মধ্যে দীর্ঘদিন যাবত জায়গা জমি নিয়ে বিরোধ চলে আসছিল। বিরোধের জের ধরে  ২০১৮ সালের ১৩ ফেব্রুয়ারি রাতে প্রতিপক্ষরা সংঘবদ্ধভাবে সুজন শেখর দত্তের পুকুরে রাতের আঁধারে বড় জাল ফেলে বিভিন্ন প্রজাতির প্রায় কয়েক লক্ষ টাকার মাছ ধরে পিকআপ ভর্তি করে চুরি করে নিয়ে যায়। এ নিয়ে তার সাক্ষীরা ঘটনাটি দেখলে তাকে বিষয়টি অবহিত করেন। তিনি খবর পেয়ে এ সংক্রান্তে পটিয়ায় থানায় উপরোক্তদের আসামি করে একটি এজাহার দায়ের করেন। এ ছাড়াও তিনি জানান, এ বিষয় নিয়ে ইতোমধ্যে চট্টগ্রাম অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মিচ মামলা ১২৮২/১৮ বিরাচাধীন আছে। এছাড়াও আরও কয়েকটি মামলা বিবাদীদের বিরুদ্ধে আদালতে দায়ের করেন সুজন শেখর দত্ত। বর্তমানেও মামলাগুলো আদালতে বিচারাধীন রয়েছে বলে তিনি জানান। বর্তমানে বিবাদীরা মামলাগুলো তুলে ফেলতে তাকে হুমকি দিচ্ছে বলে তিনি অভিযোগ করে বলেন, তাদের হুমকিতে ‘আমি আমার পরিবার ও স্ত্রী পুত্রদের নিয়ে নিরাপত্তাহীনতায় দিনাতিপাত করছি।

উজ্জ্বল দত্ত গং দের বিরুদ্ধে ওয়ারিশান জালিয়াতি মামলাও রয়েছে। মামলা ১১৫/২৪ পটিয়া। মামলাগুলো হলো নামজারি আপিল মামলা ৫০/২৪। চুুরি ও ভাংচুর মামলা রয়েছে কয়েকটি । সিআর মামলা নং ১২৩/২০২৪ পটিয়া, মাছ চুরির মামলা ৭৭১/২০২৪ পটিয়া, বাঁশ ও তাল চুরি ৩৯৮/২০২৪ পটিয়া ও মাছ চুরি মামলা নং ৪৫৯/২০২৫পটিয়া। তাদের বিরুদ্ধে রয়েছে বেশ কয়েকটি অভিযোগ ও জিডিও (১২৩৩)।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla