1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
বাছাই করা ৫০০ ছবির মধ্যে এম হায়দার আলী প্রথম হলেন - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

বাছাই করা ৫০০ ছবির মধ্যে এম হায়দার আলী প্রথম হলেন

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
  • ২৩৬ বার পড়া হয়েছে

বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন আয়োজিত ‘রূপসী বাংলা’ জাতীয় আলোকচিত্র প্রতিযোগিতা ২০২৫ এ প্রথম স্থান অর্জন করেছেন চট্টগ্রামের দৈনিক পূর্বদেশ পত্রিকার সিনিয়র আলোকচিত্র সাংবাদিক এম হায়দার আলী। বাছাই করা ৫০০ ছবির মধ্যে এম হায়দার আলী প্রথম পুরস্কার অর্জন করেন। এই প্রতিযোগিতায় প্রথমবারের মতো চট্টগ্রামের কোন আলোকচিত্র সাংবাদিক প্রথম পুরস্কার অর্জন করলেন। এছাড়া এম হায়দার আলীর আরো তিনটি ছবি প্রদর্শনীতে স্থান পেয়েছে। এছাড়া চট্টগ্রামের সমকালের আলোকচিত্র সাংবাদিক মোঃ রাশেদ এই প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করে।রাজধানীর জাতীয় প্রেসক্লাবে শুরু হয়েছে বাংলাদেশ ফটো জার্নালিস্টস এসোসিয়েশনের আয়াজনে জাতীয় আলোকচিত্র প্রদর্শনী ‘রূপসী বাংলা’।
জাতীয় প্রেস ক্লাব পশ্চিম গ্যালারিতে সপ্তাহব্যাপী এই আলোকচিত্র প্রদশর্নী ও প্রতিযোগিতার উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সমাজকল্যাণ এবং নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা শারমিন এস মুরশিদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিউবা’র অনারারি কনস্যুল ওবেইদ জায়গীরদার, জাতীয় প্রেসক্লাব সভাপতি হাসান হাফিজ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন মহাসচিব কাদের গনি চৌধুরী, ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) সভাপতি শহিদুল ইসলাম এবং বাংলাদেশ ফটো জার্নালিস্টস এসোসিয়েশনের সভাপতি এ কে এম মহসীন ও সাধারণ সম্পাদক বাবুল তালুকদার।

আলোকচিত্র প্রদর্শনী ও প্রতিযোগিতার আহ্বায়ক নাসিম সিকদার জানান সারাদেশ থেকে প্রায় ৫০০ আলোকচিত্র প্রতিযোগিতা থেকে বাছাইকৃত ৯১টি আলোকচিত্র প্রদর্শিত হচ্ছে।
প্রদর্শনীর ব্যবস্থাপক ও স্মরনিকা প্রকাশনার আহ্বায়ক মো. সৌরভ বলেন, উদ্বোধনী দিনের পর নির্বাচিত আলোকচিত্র বাংলাদেশ ফটো জার্নালিস্টস এসোসিয়েশনের কার্যালয়ে প্রদর্শিত হবে।

প্রতিযোগিতার বিচারক হিসেবে ছিলেন এ বি এম রফিকুর রহমান, মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, মনিরুল আলম এবং মুনিরুজ্জামান।প্রদর্শনীটি শেষ হবে আগামী ৩রা জুন।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla