1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
আইন-শৃঙ্খলা উন্নয়নে জনগনকে পুলিশের সঙ্গে কাজ করতে হবে-ওসি মনিরুল ইসলাম ভূইয়া - পূর্ব বাংলা
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
চাঁদার উপর ভর করে পতেঙ্গায় চলছে অবৈধ গাড়ী, ভাগ যায় ঘাটে ঘাটে  বন্দরের সাবেক কর্মকর্তা এনামুল করিমের অঢেল সম্পদ চবি সিনেটে চাটগাঁর ৫ সিংহপুরুষ: স্পিকারের মনোনয়নে উৎসবমুখর পাহাড়ের রাজনীতি! টেকনাফে ৩কোটি টাকার ইয়াবাসহ ২জন মাদককারবারি আটক কওমি শিক্ষার্থীদের চাকরির সুখবর দিল শিক্ষা মন্ত্রণালয় ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ: ফ্রান্সে চার দিনে ৪০ জনের মৃত্যু. সিডিএ’র ২৭৭৯ কোটি টাকার প্রকল্পে নিম্নমানের সামগ্রী ব্যবহার ! অভিযোগের তীর পিডি রাজিব দাশের দিকে শিশু ক্যান্সার সম্মেলনে যোগ দিতে সাংবাদিক ওসমান গনি মনসুরের মঙ্গোলিয়া যাত্রা  ভূ-রাজনৈতিক সংকট ও দীর্ঘ অচলাবস্থা কাটিয়ে হরমুজ প্রণালি অতিক্রম করল বিএসসির জাহাজ ‘এমভি বাংলার জয়যাত্রা” বিশ্ব মেরিটাইম ইতিহাসে এক অনন্য ক্রাইসিস ম্যানেজমেন্টের দৃষ্টান্ত সিডিএ-তে ১৯৩ কোটি টাকার ভেরিয়েশন প্রস্তাব মন্ত্রণালয়ে প্রেরণ করে অনুমোদন করার মাধ্যমে অর্থ ভাগাভাগি করার জন্য পায়তারা করা প্রসঙ্গে পিডির ব্যাখ্যা

আইন-শৃঙ্খলা উন্নয়নে জনগনকে পুলিশের সঙ্গে কাজ করতে হবে-ওসি মনিরুল ইসলাম ভূইয়া

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ১০৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম জেলার সন্ত্রাসের জনপদ হিসেবে খ্যাত, রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূইয়া বলেছেন, আইন শৃঙ্খলা উন্নয়নে পুলিশ ও জনগণকে এক সঙ্গে কাজ করতে হবে। এই দেশ আমাদের, দেশের স্বার্থে সবাই কাজ করুন। আইন শৃঙ্খলা উন্নয়নে আমাদের পুলিশ সুপার (এসপি) সাইফুল ইসলাম মহোদয় নিজেই রাউজানে টহল দিচ্ছেন। আমাদের লক্ষ্য অন্যায় অপরাধ রোধের পাশাপাশি অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনা। একটি শ্রেণী ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করে থাকে। জনগণ সচেতন থাকলে তারা কখনো সফল হবে না। আমরা কারও দ্বারা প্রভাতি হচ্ছি না। দেশের প্রচলিত আইন মেনে কাজ করছি। যেসব অপরাধীরা এলাকায় ছিলেন না, তারা এলাকায় এসে চুরি, ছিনতাই, চাঁদাবাজি, মাদক ব্যবসায়ে লিপ্ত হচ্ছে। আজ নয়, কাল অপরাধীরা ধরা পড়বেই, কেউ ছাড় পাবে না। ২১ মে, বুধবার রাউজানে পুলিশই জনতা, জনতাই পুলিশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিট পুলিশিং সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাউজান উপজেলার ৬নং বিনাজুরী ইউনিয়নে পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন রাউজান থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম ভূইয়া। সভাপতিত্ব করেন বিনাজুরী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রুপালী চৌধুরী। উপপরিদর্শক (এসআই) মামুনের সঞ্চলনায় বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজ সেবক ইঞ্জিনিয়ার আলহাজ্ব আবু মো. হোসেন চৌধুরী, নুরুল আমিন চৌধুরী প্রকাশ গুন্নু মেম্বার, এস এম মামুন মেম্বার, নুর উদ্দিন মোরশেদ চৌধুরী মানিক মেম্বার, বাদল বড়ুয়া, জাহাঙ্গীর আলম, বিনাজুরী ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি মো. মোজাম্মেল হোসেন চৌধুরী রাসেল, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম রুবেল, সহ-সাধারণ সম্পাদক রিয়াদ চৌধুরী, আবু আব্দুল্লাহ চৌধুরী ছোটন, ওয়ার্ড পুলিশিং কমিটির সভাপতি যদু বড়ুয়া, সত্যপ্রিয় বড়ুয়া, অলক বিশ্বস সুজন, মোহাম্মদ ইসহাক, অভি সরকার, বাবু মুহুরী, মোজাম্মেল হক। এছাড়া বিনাজুরী ইউনিয়নের ৯টি ওয়ার্ডের বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla