1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
লন্ডনে সাংবাদিক ও সংগঠক ওসমান গণি মনসুর সম্বর্ধিত - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

লন্ডনে সাংবাদিক ও সংগঠক ওসমান গণি মনসুর সম্বর্ধিত

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শুক্রবার, ২ মে, ২০২৫
  • ১৭০ বার পড়া হয়েছে

বার্কিং অ্যান্ড ডেগেনহামের মেয়র মঈন কাদরি লন্ডন সফররত কমনওয়েলথ জার্নালিস্ট এসোসিয়েশন (সিজেএ) বাংলাদেশ চ্যাপ্টারের সেক্রেটারি জেনারেল ও আন্তর্জাতিক কমিটির ইসি মেম্বার, চট্টগ্রাম এডিটরস ক্লাবের উপদেষ্টা ও দি ডেইলি পিপলস ভিউ’র সম্পাদক ও প্রকাশক ওসমান গণি মনসুরকে অভ্যর্থনা জানানো হয়েছে।  কাউন্সিলের মেয়র পার্লারে অনুষ্ঠিত অভ্যর্থনা অনুষ্ঠানে সাংবাদিক ও সংগঠক ওসমান গণি মনসুরের সৃষ্টিশীল কর্মকান্ড তুলে ধরেন দৈনিক সময় ও মানব টিভি সম্পাদক, কবি ও কথা সাহিত্যিক সাঈদ চৌধুরী। তিনি বলেন, একজন সংবেদনশীল ও নিষ্ঠাবান সাংবাদিক হিসেবে সৃষ্টি মুখর ওসমান গণি মনসুর সেবার ব্রত নিয়ে কাজ করেন। লেখালেখির পাাপাশি সাংবাদিক সমাজের নেতৃত্ব প্রদানে সক্রিয় রয়েছেন। সিজেএ’র মাধ্যমে সাংবাদিকদের পেশাগত উৎকর্ষ সাধন এবং মুক্তচিন্তা ও মানবিক চেতনা বিকাশের লক্ষ্যে বহুমুখী কর্মপ্রয়াস অব্যাহত রেখেছেন। আলোচনায় অংশগ্রহণ করেন, সাংবাদিক ও কলাম লেখক আজিজুল আম্বিয়া, লেবার ফ্রেন্ডস অব বাংলাদেশের ইমরান হোসাইন চৌধুরী ও মদরিস আলী, কমিউনিটি নেতা আব্দুল করিম, ইমরানুল গণি প্রমুখ। কর্মপ্রবল ও প্রেরণাদীপ্ত ব্যক্তিত্ব ওসমান গণি মনসুরকে বার্কিং অ্যান্ড ডেগেনহাম কাউন্সিলে এসে প্রাণবন্ত একটি বিকেল উপহার দেয়ার জন্য মেয়র মঈন কাদরি আন্তরিক ধন্যবাদ জানান। মানবসেবা, মানবকল্যাণ এবং জনহিতকর কাজকে গুরুত্ব দিয়ে তিনি যেভাবে দেশে–বিদেশে নিজেকে ছড়িয়ে দিয়েছেন সে ক্ষেত্রে আরো সফলতা কামনা করেন মেয়র মঈন।

অভ্যর্থনা অনুষ্ঠানে ওসমান গণি মনসুর বার্কিং অ্যান্ড ডেগেনহামের মেয়র মঈন কাদরির প্রাণখোলা ভালোবাসায় মুগ্ধতা প্রকাশ করে বলেন, লন্ডনে আপনারা রাজনীতি ও কমিউনিটি সেবার মাধ্যমে আমাদের দেশ ও জাতিকে আলোকিত করছেন। উপস্থিত সকলকে মূল্যবান সময় ব্যয় করে তার প্রতি আন্তরিকতা প্রকাশের জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করেন ওসমান গণি মনসুর।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla