1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
জনগণের ইচ্ছার প্রতিফলন কী ? দ্রুত নির্বাচন নাকি সংস্কার করে দেশে শান্তি স্থাপন - পূর্ব বাংলা
বুধবার, ১৩ মে ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
কাপ্তাই তথ্য অফিসের প্রেস ব্রিফিং: তুলে ধরলেন বর্তমান সরকারের ১ শত ৮০ দিনের সম্পাদিত কার্যক্রম পূর্ব বাংলা পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক জাফর হায়াতের ১১তম মুত্যুবার্ষিকী পালন উন্মোচিত হলো এস এম পিন্টু ’অনুপ্রেরণা’ গ্রন্থের মোড়ক প্রাথমিকে নির্বাচিত ১৪ হাজার শিক্ষকের পুলিশ ভেরিফিকেশন শুরু জাফর হায়াতের ১১তম মৃত্যুবার্ষিকী ১১ মে সোমবার ২৩ ও ২৪ মে খোলা থাকবে অফিস জঙ্গল সলিমপুর পরিদর্শন করলেন নতুন এসপি মাসুদ মোঃ আলীর হোটেল গেটওয়ে মদ,জুয়া, ইয়াবা ও অসাজামিক কর্মকান্ড সবই চলে দেখার কি দেখার কেউ নেই? বাজেট অধিবেশন ৭ জুন আনোয়ারায় প্রকাশ্য ঘুরে বেড়াচ্ছে ওয়ারেন্ট প্রাপ্ত আসামী তবু গ্রেফতার হচ্ছে না

জনগণের ইচ্ছার প্রতিফলন কী ? দ্রুত নির্বাচন নাকি সংস্কার করে দেশে শান্তি স্থাপন

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
  • ১৪৭ বার পড়া হয়েছে

মাহমুদুল হক চৌধুরী
রাজনীতি, গনতন্ত্র, দল, নির্বাচন একটি অপরটির সাথে সম্পর্কিত। গনতন্ত্রের জন্য রাজনীতি। রাজনীতির অংশ জনগণ। একটি দেশের রাজনীতি, সংগঠন গনতান্ত্রিক প্রত্রিয়ায় সবকিছুর মূলে জনগণ। রাজনীতি হবে দেশের জন্য, জনগণের জন্য। রাষ্ট্রের স্বাধিনতা, সার্বভৌমত্ব, নিরাপত্তা, মানবাধিকার রক্ষা করার জন্য। জনগণের মৌলিক অধিকার, নাগরিক অধিকার, সামাজিক এবং রাষ্ট্রিয় অধিকার প্রতিষ্ঠা করার উদ্দেশ্যেই রাজনীতির তার্গেট হ্ওয়া জনগণের ইচ্ছা।
বাংলাদেশ স্বাধীন হ্ওয়ার ৫৪ বছরে দেশের রাজনীতির পটপরিবর্তন, কালচার, সংস্কৃতি, ক্ষমতার ধাপঠ জনগণ বার বার দেখেছে। বিগত দিনের সরকার গুলোর রাজনীতির আচরণ দেখেছে। দেখেছে তাদের কর্মকান্ড। যদ্ওি নেতাকর্মিদের আয় ইনকামের সুত্র পেয়েছে। রাজনীতির নামের পদ পদবি আয়ত্তে নিয়ে কী পরিমান অর্থ ও অবৈধ সম্পদ অর্জন করেছে সেটিও দীর্ঘ সময় ধরে জনগণ চুপিচারে পর্যবেক্ষন ও সহ্য করেছে। বলার মতো প্রতিবাদ করার মতো পরিবেশ ছিল না। ক্ষোভ, হিংসা, রাগ ছিল তাদের প্রতি। এর মধ্যে হাজার হাজার, লাখ লাখ, কোটি টাকা অবৈধভাবে রাজনৈতিক পদবি ধারিরা পাচার করেছে। স্বাধীনতার এই সময়ে আশেপাশের অনেক দেশ রাজনীতি অর্থনীতি জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় ঈর্শান্বিত ভাবে সফলতা অর্জন করেছে। বাংলাদেশের রাজনীতি, অর্থনীতি, দলীয় সংস্কৃতি, দেশ জনগণের পক্ষে কথা বলার মতো কোনো সাফল্য দেখাতে পারেননি। দেশের শান্তি, শৃঙ্খলা, অগ্রগতি, সাফল্য অর্জনের মতো কিছুই দেখছি না। দলে দলে, জনে জনে বিভাজন তৈরি হয়েছে। এক দল ভেঙ্গে বহু দল হয়েছে। গনতন্ত্রের নামে স্বৈরতন্ত্র তৈরি হয়েছে। দলীয় শৃঙ্খলা, রাষ্ট্রীয় শৃঙ্খলা, প্রশাসনিক শৃঙ্খলা বার বার ক্ষতিগ্রস্থ হয়েছে। বাংলাদেশের রাজনৈতিক অনৈক্য, ক্ষমতার অপব্যবহার, প্রশাসনিক মেরুকরন বার বার দূর্বল হয়েছে।
রাজনীতির নামে জনগণ প্রতারিত হয়েছে। ভোটাধিকার হারিয়েছে। নাগরিক অধিকার জন ও রাষ্ট্রীয় নিরাপত্তা হিনতার সম্মূখীন হয়েছে। জনগণের মৌলিক অধিকার রাজনীতির চক্রান্তে পদদলিত হয়েছে।জনগণের কল্যানে রাষ্ট্রের শৃঙ্খলা রক্ষায় দেশের রাজনীতি আজ পর্যন্ত কোনো দল, কোনো সরকার  জনগণের ইচ্ছা পূরণ করতে পারেনি। ফলে বর্তমান দেশের রাজনীতি দল সরকার সকলের কর্মকান্ডে জনগণ মোট্ওে সন্তুষ্ট নয়। ৫৪ বছরে জনগন প্রহসনের নির্বাচন দেখেছে। লুট পাটের রাজনীতি দেখেছে। অর্থপাচারের সরকার দেখেছে। রাতারাতি আঙ্গুল ফুলে কলা গাছ হবার ইতহাস দেখেছে। অর্থ ও ব্যাংকের মালিক হতে দেখেছে। দেশ ও জনগণের টাকায় রাজনৈতিক নেতা কর্মীদের অট্টালিকায় অর্জন বেহিসাব সম্পদের হিসেব পাচ্ছে। এই কয়েক যুগে বাংলাদেশে কয়েক লাখ পরিবার দেশের সম্পদ লুটপাট করে রাষ্ট্রীয় অর্থনীতিতে তলানিতে নিয়ে গেছে।
গতানুগতিক সংগঠন রাজনীতি, নির্বাচন নিয়ে জনগনের মোট্ওে আগ্রহ নেই। অতিতের ইতিহাস জনগণ পর্যালোচনা করলে রাজনীতিতে নিন্দার চোখে দেখে জনগণ। রাজনীতির নামে জনগনের সেবা রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা মানুষের মৌলিক অধিকার বাস্তবায়নে যেই সাংবিধানিক নিয়ম নীতি ছিল সেই শৃঙ্খলার রাজনীতি দেশ থেকে হারিয়ে গেছে। অতিতের রাজনীতির হালচাল থেকে জনগন অনেক কিছু শিখেছে এব দেখেছে। রাজনীতির নামে ব্যবসা  জনগনের সাথে কথা ও কাজের অমিল নেতা কর্মিদের অত্যাচার পক্ষপাতিত্বে সাধারণ ভাবে রাজনীতির পর্যবেক্ষক ও ভোটারগণ অতিষ্ঠ।
একটি পুঞ্জিভূত ক্ষোভের বহিঃপ্রকাশ ৩৬ জুলাই। দীর্ঘ সময়ের শোষণ নির্যাতন অধিকাহরনের প্রতিবাদে এই গনবিপ্লব। বৈষম্যহীন সমাজ, পরিবার, অর্থনীতি রাষ্ট্রীয় ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষেই মূলত এই গণবিপ্লব। এই দেশের মালিক ১৮ কোটি মানুষ। দেশের সম্পদ সুযোগ সুবিধা অধিকার, শিক্ষা চাকরি মানবাধিকার প্ওায়ার সমস্ত অধিকার রাখে ১৮ কোটি মানুষ। জনগণ কোনো রাজনৈতিক দলের নিকট দায়বদ্ধ নয়। কাউকে ক্ষমতার চেয়ারে আরোহনের মাধ্যম হিসেবে ব্যবহার হওয়ার ইচ্ছে লালন করে না তারা। গণতান্ত্রিক প্রক্রিয়া পরিচ্ছন্ন পক্ষপাতহীন নির্বাচন প্রেসার বিহীন ভোটাধিকার নিশ্চিতের অধিকার জনগণ বার বার আশা করে। অনেক প্রতারিত হয়েছে জনগণ। কোনো দলের নিকট জনগনের মৌলিক অধিকার নিরাপদ থাকেনি। ফলে আগামির নির্বাচন ভোটাধিকার, নাগরিক অধিকার, পারিবারিক সামাজিক ব্যবসায়িক সার্বিক নিরাপত্তা সম্মান জনক ভাবে যারাই প্রতিষ্ঠা করতে পারবে জনগণ তাদেরকেই স্যালুট জানাবে। ভোটের জন্য, নির্বাচনের জন্য এদেশের জনগনের কোনো প্রকারের তাড়াহুড়া নেই। রাজনৈতিক দলের তড়িগড়ি নির্বাচনের দাবির সাথে দেশের ভোটার একমত নয়।
আসুন ৩৬ জুলাইয়ের গনভ্যুত্থানের আদর্শ উদ্দেশ্য সংস্কার বাস্তবায়ন করে জনগনের আশা আখাঙ্কার প্রতিফলনে আগামির রাজনীতির প্রত্যাশা জনগনের।

 

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla