1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
মধ্যপাড়া পাথর খনি এক মাস বন্ধের পর উত্তোলন শুরু - পূর্ব বাংলা
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

মধ্যপাড়া পাথর খনি এক মাস বন্ধের পর উত্তোলন শুরু

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
  • ১৫৫ বার পড়া হয়েছে

পার্বতীপুর(দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের পার্বতীপুর মধ্যপাড়া কঠিন শিলা খনি থেকে এক মাস ৭ দিন পাথর উত্তোলন বন্ধ থাকার পর পুনরায় পাথর তোলার কাজ শুরু করেন শ্রমিকেরা।

এর আগে যান্ত্রিক ত্রুটির কারণে গত ১১ ফেব্রুয়ারি খনির ভূগর্ভ থেকে পাথর তোলা বন্ধ হয়ে যায়। বিদেশ থেকে যন্ত্রাংশ এনে স্থাপন করে গতকাল বুধবার রাত ১২ টা থেকে দিনাজপুর মধ্যপাড়া কঠিন শিলা খনি থেকে প্রথম শিফটে শ্রমিকেরা পাথর উত্তোলনের কাজ শুরু করে।

মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী ডি এম জোবাইয়ের হোসেন প্রতিনিধিকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

জোবাইয়ের হোসেন বলেন, ‘কারিগরি ত্রুটির কারণে গত মাসে খনির ভূগর্ভ থেকে পাথর তোলা বন্ধ হয়ে যায়। পরে বিদেশ থেকে যন্ত্রাংশ এনে স্থাপন করে বুধবার সকালে প্রথম শিফট থেকে খনি ভূগর্ভ থেকে পাথর উত্তোলন শুরু হয়েছে।’

খনি সূত্রে জানা যায়, দেশের একমাত্র উৎপাদনশীল মধ্যপাড়া খনির ভূগর্ভ থেকে প্রতিদিন তিন শিফটে ৫ হাজার টন পাথর তোলা হয়। এর আগে ২০২৪ সালের ১৬ ডিসেম্বর যান্ত্রিক ত্রুটির কারণে খনির পাথর তোলা বন্ধ হয়ে যায়। এক মাস বন্ধ থাকার পর ফের পাথর তোলা শুরু হয়।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla