1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
বাংলাদেশ বেতার চট্টগ্রাম কেন্দ্রের শ্রোতা আনন্দ মেলা অনুষ্ঠিত - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

বাংলাদেশ বেতার চট্টগ্রাম কেন্দ্রের শ্রোতা আনন্দ মেলা অনুষ্ঠিত

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
  • ১৫৫ বার পড়া হয়েছে

শিশু, কিশোর কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্য্যক্রমের আওতায় বাংলাদেশ বেতার, চট্টগ্রাম কেন্দ্রের শ্রোতা, শিল্পী, কলাকুশলী ও কর্মকর্তা কর্মচারীবৃন্দের উপস্থিতিতে ‘শ্রোতা আনন্দ মেলা’ অনুষ্ঠান গত ১৬ এপ্রিল বুধবার বিকেল ৫টায় চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ বেতার, চট্টগ্রাম কেন্দ্রের আঞ্চলিক পরিচালক মুঃ মাহবুবুর রহমান। আরও বক্তব্য রাখেন কেন্দ্রের বিশিষ্ট সংগীত শিল্পী আব্দুল মান্নান রানা, বিশিষ্ট সংগীত শিল্পী মো: মোস্তফা কামাল, জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এর সদস্য সচিব মামুনুর রশিদ শিপন ও বিভিন্ন বেতার শ্রোতা ক্লাবের সদস্যবৃন্দ। বক্তারা নারী, শিশু ও কিশোর কিশোরীর সামাজিক উন্নয়নে বেতারের ভূমিকা, ঐতিহ্য ও করণীয় নিয়ে বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কেন্দ্রের পরিচালক মো: মাহফুজুল হক।

আলোচনা অনুষ্ঠান শেষে আয়োজিত একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে কেন্দ্রের শিল্পীবৃন্দ প্রাণবন্ত সংগীত পরিবেশন করেন। সঙ্গীতানুষ্ঠানের সঙ্গীত পরিচালনায় ছিলেন পাপিয়া আহমেদ ও সঞ্চালনায় ছিলেন নাসরিন ইসলাম। উপস্থিত শ্রোতাদের মধ্যে পাঁচ জন শ্রোতাকে কেন্দ্রের পক্ষ হতে পাঁচটি রেডিও সেট উপহার প্রদান করা হয়। সকলের স্বত:স্ফূর্ত ও আনন্দময় অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশ বেতার, চট্টগ্রাম কেন্দ্রের ‘শ্রোতা আনন্দ মেলা’ অনুষ্ঠানের সফল সমাপ্তি হয়।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla