1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
হিন্দু বৃদ্ধকে রক্ত দান করে ভ্রাতৃত্বের অনন্য নজির স্থাপন করলেন দুই মুসলিম যুবক - পূর্ব বাংলা
শনিবার, ২৭ জুন ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চাঁদার উপর ভর করে পতেঙ্গায় চলছে অবৈধ গাড়ী, ভাগ যায় ঘাটে ঘাটে  বন্দরের সাবেক কর্মকর্তা এনামুল করিমের অঢেল সম্পদ চবি সিনেটে চাটগাঁর ৫ সিংহপুরুষ: স্পিকারের মনোনয়নে উৎসবমুখর পাহাড়ের রাজনীতি! টেকনাফে ৩কোটি টাকার ইয়াবাসহ ২জন মাদককারবারি আটক কওমি শিক্ষার্থীদের চাকরির সুখবর দিল শিক্ষা মন্ত্রণালয় ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ: ফ্রান্সে চার দিনে ৪০ জনের মৃত্যু. সিডিএ’র ২৭৭৯ কোটি টাকার প্রকল্পে নিম্নমানের সামগ্রী ব্যবহার ! অভিযোগের তীর পিডি রাজিব দাশের দিকে শিশু ক্যান্সার সম্মেলনে যোগ দিতে সাংবাদিক ওসমান গনি মনসুরের মঙ্গোলিয়া যাত্রা  ভূ-রাজনৈতিক সংকট ও দীর্ঘ অচলাবস্থা কাটিয়ে হরমুজ প্রণালি অতিক্রম করল বিএসসির জাহাজ ‘এমভি বাংলার জয়যাত্রা” বিশ্ব মেরিটাইম ইতিহাসে এক অনন্য ক্রাইসিস ম্যানেজমেন্টের দৃষ্টান্ত সিডিএ-তে ১৯৩ কোটি টাকার ভেরিয়েশন প্রস্তাব মন্ত্রণালয়ে প্রেরণ করে অনুমোদন করার মাধ্যমে অর্থ ভাগাভাগি করার জন্য পায়তারা করা প্রসঙ্গে পিডির ব্যাখ্যা

হিন্দু বৃদ্ধকে রক্ত দান করে ভ্রাতৃত্বের অনন্য নজির স্থাপন করলেন দুই মুসলিম যুবক

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫
  • ২৬০ বার পড়া হয়েছে

সবার উপরে মানুষ সত্য। এ কথা প্রমাণিত হলো আরও একবার। ধর্মীয় ভেদাভেদ ভুলে হিন্দু বৃদ্ধকে রক্ত দান করে ভ্রাতৃত্বের অনন্য নজির স্থাপন করলেন দুই মুসলিম যুবক। ঘটনাটি ভারতের পশ্চিমবঙ্গের। খবর হিন্দুস্তান টাইমস বাংলার।

৭২ বছরের অরবিন্দ দে নদিয়ার নাকাশিপাড়া থানার উদয়চন্দ্রপুর গ্রামের বাসিন্দা। তার পুত্রবধূ শ্রাবণী সংবাদমাধ্যমকে জানিয়েছেন, তার শ্বশুরের রক্তেন গ্রুপ – ও পজিটিভ। হঠাৎ তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। জানা যায়, তার শরীরে হিমোগ্লোবিনের মাত্রা মারাত্মক হারে কমে গিয়েছে।

এ অবস্থায় কৃষ্ণনগরের শক্তিনগর হাসপাতালে ভর্তি করা হয় অরবিন্দকে। চিকিৎসকরা জানান, বৃদ্ধের প্রাণ বাঁচাতে হলে অবিলম্বে অন্তত দুই ব্যাগ রক্ত প্রয়োজন। কিন্তু, গত শনিবার নানা জায়গায় দৌড়েও ও পজিটিভ গ্রুপের রক্ত জোগাড় করতে পারেননি অরবিন্দের বাড়ির লোকেরা। এমন একটি দুঃসময় তারা একটি ইমার্জেন্সি ব্লাড ডোনেশন গ্রুপের সন্ধান পান। যোগাযোগ করা হয় সেই গ্রুপের সঙ্গে।

সেই গ্রুপের মাধ্যমেই মহম্মদ হাসমাতুল্লা শেখ এবং জাহাঙ্গির আলম জানতে পারেন, এক বৃদ্ধের অবিলম্বে রক্তের প্রয়োজন। তারা সেই বৃদ্ধের জাতের খোঁজ নেননি। বদলে, রোববার সকাল হতেই তারা তাদের বাড়ি থেকে রওনা দেন কৃষ্ণনগরের উদ্দেশে। প্রথম জনকে আসতে হয় ৫০ কিলোমিটার দূর থেকে! আর দ্বিতীয়জনকে পাড়ি দিতে হয় ৩৫ কিলোমিটার পথ।

রোববারই এই দুই মুসলিম যুবক হিন্দু প্রবীণ অরবিন্দ দে-কে একবোতল করে মোট দুই ব্যাগ রক্ত দান করেন। রক্ত শরীরে প্রবেশ করতেই ক্রমে সুস্থ হয়ে ওঠেন অরবিন্দ। ভিনধর্মী দুই সহনাগরিকের কাছ থেকে এমন আত্মীয়তা পেয়ে আপ্লুত দে পরিবার। তারা বলছেন, এ সাহায্য কোনও দিনও ভুলবেন না তারা। চিরদিন ওই দুই যুবকের প্রতি কৃতজ্ঞ থাকবেন।

একদিকে, সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদে সহিংসতার আগুন ছড়িয়ে পড়েছে মুর্শিদাবাদে। সেই সহিংসতা মানুষের প্রাণ যেমন কেড়েছে, তেমনই অসংখ্য মানুষকে ভিটেমাটি ছাড়তেও বাধ্য করেছে। সেই প্রেক্ষাপটে কৃষ্ণনগরের এ ঘটনা সম্পূর্ণ ভিন্ন এবং একান্ত কাঙ্ক্ষিত ছবি তুলে ধরল।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla