1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
অস্ট্রেলিয়া, মালয়েশিয়া ও ব্রুনাইয়ে ঈদ সোমবার - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

অস্ট্রেলিয়া, মালয়েশিয়া ও ব্রুনাইয়ে ঈদ সোমবার

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শনিবার, ২৯ মার্চ, ২০২৫
  • ১৩৪ বার পড়া হয়েছে

আনুষ্ঠানিকভাবে এ বছরের ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করেছে মালয়েশিয়া। দেশটির আকাশে আজ শনিবার ঈদের চাঁদ দেখা যায়নি। এতে এ বছর ৩০টি রোজা পালন করবে মালয়েশিয়া। সে হিসেবে আগামী ৩১ মার্চ সোমবার দেশটিতে ঈদ উদযাপন করা হবে। খবর গালফ নিউজের

আগামীকাল রবিবার মালয়েশিয়ার আকাশে খালি চোখে শাওয়াল মাসের চাঁদ দেখা যাবে বলে আশা করছে দেশটি।

এদিকে দক্ষিণ পূর্ব এশিয়ার মুসলিম প্রধান রাষ্ট্র ব্রুনাইও ঈদুল ফিতরের ঘোষণা দিয়েছে। দেশটির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী সোমবার উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর।

এদিকে সবার আগে পবিত্র ঈদুল ফিতরের দিন ঘোষণা করে অস্ট্রেলিয়া। শনিবার অস্ট্রেলিয়ার ফতোয়া পরিষদ ঘোষণা দেয় দেশটিতে আগামী সোমবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।

উল্লেখ্য, ভৌগলিক অবস্থানের কারণে বিশ্বে সবার আগে ঈদের ঘোষণা দিয়ে থাকে অস্ট্রেলিয়া। এ বছর সবার আগে রমজান মাস শুরুর ঘোষণাও দিয়েছিল দেশটি। অস্ট্রেলিয়ায় রমজান শুরু হয় গত ১ মার্চ। সে হিসেবে এ বছর ৩০টি রোজা পালন করছে অস্ট্রেলিয়ার মুসলিমরা।

অন্যদিকে বাংলাদেশের আকাশে আগামীকাল রবিবার শাওয়াল মাসের চাঁদ দেখা হবে। এদিন সন্ধ্যা ৬টায় (বাদ মাগরিব) ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। দেশের কোথাও চাঁদ দেখা গেলে সোমবার দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। অন্যথায় আগামী ১ এপ্রিল মঙ্গলবার ঈদ হবে।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla