1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
এবার সারাবিশ্বে একই তারিখে ঈদ উদযাপনের সম্ভাবনা - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

এবার সারাবিশ্বে একই তারিখে ঈদ উদযাপনের সম্ভাবনা

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫
  • ৩১৬ বার পড়া হয়েছে

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের অনেক দেশের সাথে তাল মিলিয়ে বাংলাদেশে এবার একইদিনে পবিত্র ঈদুল ফিতর পালনের সম্ভাবনা রয়েছে, জানিয়েছে বেসরকারি আবহাওয়া সংস্থা বাংলাদেশ আবহাওয়া অবজার্ভেশন টিম (বিডাব্লিউওটি)।

সংস্থাটি জানিয়েছে, আগামী ৩০ মার্চ রোববার ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ১৩ মিনিটে। জ্যোতির্বিজ্ঞান তথ্য অনুযায়ী- চাঁদ তখন দিগন্তের উপরে থাকবে এবং এটি সন্ধ্যা ৭টা ১৭ মিনিটে (অর্থাৎ সূর্যাস্তের ১ ঘণ্টা ৪ মিনিট পরে) পশ্চিম আকাশে অস্ত যাবে।

বিডাব্লিউওটি জানায়, চাঁদের উচ্চতা সূর্যাস্তের পর পর্যাপ্ত হলে খালি চোখে দেখা সম্ভব হয়। ঢাকায় ৩০ মার্চ চাঁদের বয়স হবে প্রায় ২৬ ঘণ্টা, যা সাধারণত খালি চোখে দেখার জন্য যথেষ্ট। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, ওইদিন আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা বেশি, তাই চাঁদ দেখা নিয়ে বিশেষ কোনো সমস্যা হবে না।

সংস্থাটি আরও জানায়, ৩০ মার্চ সন্ধ্যায় চাঁদ শুধু বাংলাদেশেই নয়, বিশ্বের বেশিরভাগ দেশেই দেখা যাবে। পূর্ব প্রশান্ত মহাসাগরীয় দ্বীপগুলোর (যেমন: ফিজি, সামোয়া) সময় অঞ্চল অনুযায়ী সেখানে চাঁদ ২৯ মার্চ সন্ধ্যায় দেখা যাবে। তবে মধ্যপ্রাচ্য, ইউরোপ, আফ্রিকা এবং আমেরিকার বিভিন্ন অঞ্চলে ৩০ মার্চ সন্ধ্যায় নতুন চাঁদ দেখা যাবে। ফলে, প্রায় সারাবিশ্বে একই তারিখে ঈদুল ফিতর উদযাপনের সম্ভাবনা রয়েছে।

সাধারণত সাউথ এশিয়ার দেশগুলো (বাংলাদেশ, ভারত, পাকিস্তান) মধ্যপ্রাচ্যের একদিন পর ঈদ পালন করে। কারণ এখানে চাঁদ দেখার সময় বেশকিছুটা পিছিয়ে থাকে। তবে এবার চাঁদের অবস্থান অনুকূল হওয়ায় বাংলাদেশসহ ভারতীয় উপমহাদেশের দেশগুলোরও মধ্যপ্রাচ্যের সাথে একদিনে ঈদ উদযাপনের সম্ভাবনা তৈরি হয়েছে। এটি একটি বিরল ঘটনা হতে পারে, কারণ সাধারণত একদিনের ব্যবধান থেকে যায়।

এবারের ঈদের চাঁদ নিয়ে জ্যোতির্বিজ্ঞান বিশ্লেষণ ও আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী বলা যায়, চাঁদ খালি চোখে স্পষ্ট দেখা যাবে পৃথিবীর অধিকাংশ দেশেই এবং সারাবিশ্বে একই তারিখে ঈদ উদযাপনের সম্ভাবনা অনেকবেশি

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla