1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
 বিকল ফিশিং বোট 'মায়ের দোয়া'র ১২ জন জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

 বিকল ফিশিং বোট ‘মায়ের দোয়া’র ১২ জন জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ সোমবার, ২৪ মার্চ, ২০২৫
  • ১৩১ বার পড়া হয়েছে

২৪ মার্চ সোমবার ভোর ৪ টায় জাতীয় জরুরী সেবা ৯৯৯ এর মাধ্যমে জানা যায়, ‘মায়ের দোয়া’ নামক একটি ফিশিং বোট কক্সবাজার বাতিঘর হতে আনুমানিক ১৮ কি:মি: দূরে ইঞ্জিন বিকল হয়ে ১২ জন জেলেসহ উত্তাল সমুদ্রে ভাসমান অবস্থায় রয়েছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন মহেশখালীর একটি উদ্ধারকারী দল তৎক্ষণাৎ সমুদ্র এলাকায় গমন করে। দীর্ঘ ৮ ঘন্টা অভিযান চালিয়ে অবশেষে দুপুর ১২ টায় বিকল হওয়া বোটসহ ১২ জন জেলেকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। উদ্ধারকারী দল প্রাথমিক চিকিৎসা ও খাবার সরবরাহ করে এবং মালিকপক্ষের সাথে যোগাযোগ করে জেলেদের বোটসহ মালিকপক্ষের নিকট হস্তান্তরের ব্যবস্থা করে।

জানা গেছে, বোটটি গত ১৮ মার্চ চট্টগ্রামের বাঁশখালী এলাকা হতে মাছ ধরার জন্য সমুদ্রে গমন করে এবং গত ১৯ মার্চ  হতে ইঞ্জিন বিকল হয়ে সমুদ্রে ভাসতে থাকে। অতপর জেলেরা সোনাদিয়া এলাকায় মোবাইল নেটওয়ার্ক পাওয়ার পর জাতীয় জরুরী সেবা ৯৯৯ এর মাধ্যমে কোস্ট গার্ডের শরণাপন্ন হয়।

সোমবার ২৪ মার্চ  সন্ধ্যায় কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

উদ্ধারকৃত সকলেই চট্টগ্রামের বাঁশখালীর বাসিন্দা।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla