1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
এসওএস শিশু পল্লীতে ডিআইজি রাজশাহীর ইফতার - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

এসওএস শিশু পল্লীতে ডিআইজি রাজশাহীর ইফতার

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শুক্রবার, ২১ মার্চ, ২০২৫
  • ১১৭ বার পড়া হয়েছে

রাজশাহী ব্যুরো:

এসওএস চিলড্রেন্স ভিলেজ ইন্টারন্যাশনাল বিশ্বব্যাপী পরিচিত একটি প্রতিষ্ঠান। যারা মূলত পিতামাতা হারিয়েছে বা পিতা মাতা হারানোর ঝুঁকিতে আছে এমন শিশুদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে কাজ করে থাকে এই প্রতিষ্ঠান। পিতা মাতা হারানো এসওএস শিশুপল্লীর এতিম অসহায় শিশুদের সাথে ইফতার করেছে রাজশাহী রেঞ্জের ডিআইজি।

শুক্রবার (২১ মার্চ) পবিত্র মাহে রমজানের ২০তম দিনে ডিআইজি রাজশাহীর উদোগ ও রাজশাহী পুলিশ প্রশাসনের সার্বিক সহযোগিতায় রাজশাহীর তেরখাদিয়া অবস্থিত এসওএস শিশুপল্লীতে শিশুদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে এসওএস চিলড্রেন্স ভিলেজ রাজশাহীর সহাকারী পরিচালক মো: নাজমুল হোসেনের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিসেবে অংশগ্রহণ করেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান (বার), পিএইচডি।

এসময় প্রধান অতিথি বক্তব্যে ডিআইজি শাহজাহান বলেন, পিতামাতা হারানো এমন শিশুদের সাথে ইফতার করতে পেরে আমার ও রাজশাহী পুলিশ প্রশাসনের কর্মকর্তারা অত্যন্ত আনন্দিত। এসব শিশুরা এসওএস চিলড্রেন্স ভিলেজ ইন্টারন্যাশনাল কর্তৃক প্রাপ্ত সুযোগ সুবিধা কাজে লাগিয়ে লেখাপড়া শিখে আলোকিত মানুষ হিসেবে গড়ে উঠবে। সমাজ ও দেশে ইতিবাচক ভূমিকা রাখবে। এসময় তিনি ছোটদের পুলিশিং কার্যক্রম নিয়ে খুব সংক্ষেপে আলোচনা করেন এবং পবিত্র ঈদের পরে বিশ জন শিশু নিয়ে ছোটদের পুলিশিং কার্যক্রমের অংশ হিসেবে প্রশিক্ষণের আয়োজন করবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন।

এসময় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি মো: সারোয়ার জাহান, অতিরিক্ত ডিআইজি নাজমুল হাসান, পিপিএম (কমিশনার-ক্রাইম), পুলিশ সুপার মোহাম্মদ শাহজাহান মিয়া, দীন মোহাম্মদ (ডিসি, কাশিয়াডাঙ্গা), ফারজানা ইসলাম (এসপি)-সহ রাজশাহী পুলিশ প্রশাসন। এছাড়াও এসওএস চিলড্রেন্স ভিলেজ রাজশাহীর উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla